Logo
Logo
×

বিশেষ সংবাদ

সেন্ট্রাল খেয়াঘাটে ইজারাদারের ক্যাডাররা মাথা ফাটাল নারীর, আহত ৩

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৯:১৮ পিএম

সেন্ট্রাল খেয়াঘাটে ইজারাদারের ক্যাডাররা মাথা ফাটাল নারীর, আহত ৩
Swapno

 

#  টোল আদায়কে কেন্দ্র করে আম জনতার সাথে এই সংঘর্ষ
# তিন ঘন্টা যাত্রী পারাপার বন্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

 

নারায়ণগঞ্জ ১ নং সেন্ট্রাল খেয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পাবলিকের সাথে টোল কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।   গতকাল ২৬ জুলাই সকাল ৮ টায় এই ঘটনা ঘটে। সংর্ঘষের ঘটনার পর  তিন ঘন্টা যাত্রী পারাপার বন্ধ থাকে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রী পারাপারের সময় ২ টাকা টোল ভাড়া দিতে হয় এই ঘাটে। সকালে বন্দর থেকে আসা গামেন্টর্স কর্মী মুকবুল মাঝি ২ টাকা টোল আদায় করে সে সময় খেয়াঘাটে কর্মরত এক ব্যাক্তি তাকে বলে তোরা তিনজন এক জনের ভাড়া কেন দিসস। তখন ওই কর্মী বলে আমি একা তখন ওই খেয়াঘাটের কর্মী তাকে একটা থাপ্পর দেওয়াতে গালে ক্ষত হয়। এই ঘটনা উপস্থিত জনতা ফলো করছিলেন। তখন পাবলিকরা এসে টোল কর্মকর্তাকে জিজ্ঞাস করলে টোল কর্মকর্তা পাবলিকের সাথে খারাপ আচরণ করে। পাবলিক তখন ক্ষিপ্ত হয়ে উঠে। এই নিয়ে সেখানে পাবলিক ও খেয়াঘাটের লোকদের সাথে সংঘর্ষ ও ভাচুরের মতো ঘটনা ঘটে।

 

এসময় ঘটনাস্থলে হাবিব কমপ্লেক্সের খোদেজা নামের এক মহিলা হোসেয়ারী কর্মীকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। সে সময় মহিলার সাথে থাকা আরো দুই মহিলা তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় তখন তাকে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যায়। তার পর যার কারণে ঘটনাটি ঘটে মুকবুল মাঝিকে (২৩) আটক করে নৌ-থানা পুলিশ। আটকৃত মুকবুল মাঝি (২৩) বাড়ি চাঁদপুর সদর, তিনি বর্তমানে বন্দর পৌরসভা এলাকার আকবর মিয়ার বাড়িতে ভাড়া থাকেন  একা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দুই থেকে তিন ঘন্টা বন্ধ ছিলো শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়া ঘাটের ট্রলার এতে করে ওই এলাকায় দুর্ভোগের সৃষ্টি হয়। সকালে মানুষ পারাপারে নৌকার ব্যবহার করতে হয়েছে। নৌ অল্প মানুষ বেশি থাকায় সেখানে এক নৌকায় অনেকগুলো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হয়েছেন।

 

এ বিষয়ে আটককৃত মুকবুল মাঝি যুগের চিন্তাকে বলেন, আমি ঘাটে টোল দিয়ে পাড় হচ্ছিলাম সে সময় টোল কর্মী আমার সাথে খারাপ আচরণ করে আমি তাদের জিজ্ঞাস করতে গেলে তারা আমার গায়ে হাত তুলে। এটা দেখে জনসাধারণ তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। কারা এদের উপর হামলা করেছে আমি তাদের কাউকে চিনি না।

 

এ বিষয় ১নং সেন্ট্রাল খেয়াঘাটের ম্যানেজার সাব্বির হোসেন হৃদয় যুগের চিন্তাকে জানান, টোল কর্মীর সাথে সংঘর্ষ হলে আমি মুকবুল মাঝিকে বুঝিয়ে পাটিয়ে দেই বলি সন্ধ্যার পরে মালিকপক্ষ আসলে তাদের সাথে আমরা এটা নিয়ে বিচারে বসবো। তার পরেই উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে এখানে হামলা ও ভাংচুর চালায় তাতে আমাদের বেশ কিছু ফ্যান ও সিসি ক্যামেরা ভাংচুর করে।


 
এ বিষয়ে টোল কর্মী মানিক বলেন, তাদের সাথে উৎসুক জনতা মিলে আমাদের উপর হামলা চালায়। টেবিলে থাকা খুচরা কিছু টাকা নিচে পরে যায়। আমাদের ক্যাশ ব্যক্স তুলে নিতে চাইলে তারা এটা নিতে পারেনি।

 

এ বিষয়ে নৌ-থানা ওসি মনিরুজ্জামান বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। যখন মারামারির ঘটনা ঘটে সবাইকে বাঁশি দিয়ে ছত্রভঙ্গ কর দেই। ও যাকে নিয়ে ঘটনা মুকবুল মাঝি তাকে আটক করা হয়। বাকিটা আমরা সিসি টিভি ফুটেজ দেখে বলতে পারবো।


১নং সেন্ট্রাল খেয়াঘাটের মারামারির ঘটনা নিয়ে নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ দায়েরকৃত আলী বলেন, টোল কর্মী মানিকের কথার সত্যতা জানতে চাইলে তিনি বলেন মানিক মিথ্যা কথা বলছে আমরা ওখানে গিয়ে বাক্সটি খোলা পেয়েছি।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন