Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিক মেয়র আইভীর সাথে শ্রমিক নেতা পলাশের সৌজন্য সাক্ষাৎ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৯:৩২ পিএম

নাসিক মেয়র আইভীর সাথে শ্রমিক নেতা পলাশের সৌজন্য সাক্ষাৎ
Swapno

 

বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষ হীন নেতা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ। মঙ্গলবার ২৬ জুলাই নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রমিক নেতা পলাশ।  এসময় তারা কুশল বিনিময় করার পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

 

উল্লেখ্য, আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ দিল্লির একটি হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা গ্রহণ করে পুরোপুরি সুস্থতা লাভ করে দেশে আসার পর গত ১২ জুলাই প্রথম সফর করেন আলোচিত পদ্মাসেতু পার হয়ে  প্রিয় সন্তানদের সাথে নিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন