Logo
Logo
×

বিশেষ সংবাদ

যুক্তরাজ্যের অর্থায়নে নাসিকে স্থাপিত ইনসিনেটর প্ল্যান্টের উদ্বোধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৭:১১ পিএম

যুক্তরাজ্যের অর্থায়নে নাসিকে স্থাপিত ইনসিনেটর প্ল্যান্টের উদ্বোধন
Swapno

# ইকোসিস্টেমের কথা মাথায় রেখে প্রকল্পটি সাজানো হয়েছে : বিট্রিশ হাইকমিশনার

# আমরা নারায়ণগঞ্জের পরিবেশ সুন্দর করতে চাই : মেয়র আইভী

 

বৃহত্তর ঢাকা অঞ্চলে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করতে ইনসিনেটর প্ল্যান্ট উদ্বোধন এবং মেডিকেল বর্জ্য সংগ্রহে দুটি বিশেষায়িত ট্রাক হস্তান্তর করা হয়েছে। যুক্তরাজ্য সরকারের সাড়ে ৩ লাখ পাউন্ড অর্থায়নে ওয়েস্ট কনর্সান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে পাইলট প্রকল্প হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জালকুড়ির দশপাইপ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে এই ইনসিনেটর বসানো হয়েছে।

 

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে মেডিকেল বর্জ্য সংগ্রহে ব্যবহৃত দুটি বিশেষায়িত ট্রাকের চাবি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাতে তুলে দেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, বেসরকারি প্রতিষ্ঠান প্রিজমের মাধ্যমে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা করে আসছিল ছোট পরিসরে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন যেহুতু জনস্বার্থে কাজ করে সিটিকে জনবান্ধব করার জন্য নানা উদ্যোগ কাজ করছে। মেডিকেল বর্জ্য সংগ্রহে শহরের হাসপাতাল মালিকদের সহযোগিতার বিশেষ প্রয়োজন রয়েছে।

 

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে ইনসিনেটর স্থাপন করা হল। তার মাধ্যমে তিনটি বিশেষ সুবিধা পাওয়া যাবে। সোলার ও ডিজেলের মাধ্যমে চলবে এই ইনসিনেটর। মাত্র দুইঘন্টায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার কাজে সোলার ব্যবহৃত হলেও বাকি ছয়ঘন্টা সোলার প্যানেল বিদ্যুৎ অন্যত্র সরবরাহ করতে পারবে। আমি বলবো, শুধু সিটি করপোরেশন এলাকা নয় ইউনিয়ন পরিষদের হাসপাতাল বর্জ্যগুলোও যাতে এই ইনসিনেটরে দেয়া হয়।

 

মেয়র বলেন, সরকারি হাসপাতালগুলোর পরিবেশ অসম্ভব নোংরা থাকে। চাপ থাকায় ইচ্ছা থাকলেও সেগুলো পরিষ্কার করা যায়না। স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে আমাদের আরো অনেক কাজ করতে হবে। যেহারে মানুষের এখন রোগব্যাধি হচ্ছে তাই যুক্তরাজ্যের এই প্রকল্প সংশ্লিষ্টরা বুজতে পারছেন মেডিকেল বর্জ্য আসলে আমাদের কিধরণের সমস্যা তৈরি করছে।

 

মেয়র বলেন, আমরা নারায়ণগঞ্জের পরিবেশ সুন্দর করতে চাই। আমাদের ফুটপাতগুলো হকারদের দখলে থাকে, নোংরা থাকে। এগুলো থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা সকলের সহযোগিতা চাই।

 

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, মেডিকেল বর্জ্য সারাবিশ্¦েই সমস্যা তবে বাংলাদেশে এই সমস্যা আরো তীব্রতর কেননা এখানে সেই ব্যবস্থাপনা নেই। বাংলাদেশে এই পাইলট প্রকল্প করতে পারা অনেক বড় ব্যাপার। যে ইনসিনেটরটি বসানো হয়েছে তার মাধ্যমে বাতাস, পানি কিংবা পরিবেশের উপর কোন প্রভাব ফেলবেনা।

 

তাছাড়া সৌরশক্তি ব্যবহার করায় এটি জ্বালানির উপরও চাপ কমাবে। ইকোসিস্টেমের কথা মাথায় রেখে এই প্রকল্পটি সাজানো হয়েছে। এই প্রকল্পটি বাংলাদেশের অন্যত্রও করা হবে। শুধু ইনসিনেটর স্থাপন নয়, মেডিকেল বর্জ্য কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে ট্রান্সপোর্ট করতে হয় এবং ইনসিনেটরে ব্যবহার করতে হবে পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আমরা র্কর্মীদের প্রশিক্ষণ দিয়েছি। আমি সিটি মেয়রকে ধন্যবাদ জানাই তার লিডারশিপের জন্য এই প্রকল্পটি শুরু করতে পেরেছি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের সিও শহিদুল ইসলাম, সিভিল সার্জন আফম মশিউর রহমান, নাসিক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, রুহুল আমিন, মিনোয়ারা বেগমসহ সিটি এলাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে মালিকগণ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে নারায়ণগঞ্জ জেলাতে ৫২১টি স্বাস্থ্য সেব প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে শুধু সদও ১৯৭টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবস্থান। এই প্রকল্পের শুরুতে বেজলাইন সার্বে কার্যক্রমে ১৫টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বেছে নেয়া হয়েছি। সিটি করপোরেশনে ১৬ ব্যাচে ১২০৬ জন্য পরিচ্ছন্ন কর্মী এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৮ ব্যাচে ১৬৫ জন্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

বর্জ্য পৃথকীকরণ বিন, পিপিই এবং অন্যান্য সরঞ্জমাদি নাসিক ও স্বাস্থ্য কর্মীদের বিতরণ করা হয়। দুইটি তিন টন ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ ট্রাক দেয়া হয়েছে চিকিৎসা বর্জ্য সঠিকভাবে সংগ্রহের জন্য। জালকুড়ি ল্যান্ডফিল সাইটে সৌরশক্তি ও ডিজেল চালিত ইনসিনেটর প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এটি ৫০০ কেজি/ব্যাচ (জ্বালানোর সময় সর্বাধিক ৩ ঘন্টা এবং যা প্রতিদিন ৩ ব্যাচের বর্জ্য ট্রিটমেন্ট করতে পারে।

 

এই প্ল্যান্ট থেকে ছাই সিমেন্ট কারখানায় সরবরাহ করা হবে। এই পাইলট প্রকল্প বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরশন জমি ইউটিলিটি সংযোগ, জনবল এবং অন্যান্য সহায়তা প্রদান করে। এই প্রকল্পটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ আশেপাশের অন্যান্য এলাকাগুলোকেও আওতাভুক্ত করবে। এলডি/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন