Logo
Logo
×

বিশেষ সংবাদ

আসুন আমরা এক হয়ে নারায়ণগঞ্জের জন্য কিছু করি: প্রবীর সাহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১০:১৫ পিএম

আসুন আমরা এক হয়ে নারায়ণগঞ্জের জন্য কিছু করি: প্রবীর সাহা
Swapno

বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার সাহা বলেছেন, কমিউনিটি পুলিশিং যখন নারায়ণগঞ্জে প্রথম গঠিত হয় তখন আমরা সদস্য হিসেবে অনেক কাজ করেছি। আমি পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি দল, মত নির্বিশেষে সকলকে নিয়ে এই কমিটি তৈরি করেছেন। আমরা যদি সামাজিক ভাবে বিভিন্ন সমস্যার সমাধান করি, তাহলে আমাদের সমাজ থেকে অনিয়ম অবিচার দুর হবে। আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন আমরা সে দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো।

 

আসুন আমরা এক হয়ে নারায়ণগঞ্জের জন্য কিছু করি। বুধবার (২৭ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেল এর চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের জেনারেল সেক্রেটারী তানভীর আহমেদ টিটু। প্রবীর কুমার সাহা বলেন, আমরা আমাদের পুলিশ সুপার মহোদয়কে (মোহাম্মদ জায়েদুল আলম) নিয়ে অনেক গর্ব করি। উনি এই জেলা থেকে চলে যাচ্ছেন, তবে আপনি যেইখানেই থাকেন আপনাকে ছাড়া আমরা কোন অনুষ্ঠান করবো না। একটি অনুষ্ঠানে আইজিপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, আমি ওনাকে বলেছি যে আমাদের নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করবো আপনাকে থাকতে হবে এবং উনি বলেছেন যে উনি থাকবেন।

 

শামীম ওসমানের বিষয়ে প্রবির কুমার সাহা বলেন, আমি শামীম ওসমান সাহেবের ভক্ত, আমি ওনার কথা ফেসবুক ইউটিউবে শুনি। আমি যখন কলকাতায় গিয়েছি তখন সেখানের মানুষ যখন জানতে পারে যে আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি তখন তারা শামীম ওসমান সাহেবের বিষয়ে নানান কিছু জানার আগ্রহ প্রকাশ করে। শামীম ওসমান সাহেবকে নিয়ে আমি একবার আমার গ্রামে গিয়েছিলাম।

 

সেখানে উনি যে মসজিদে নামাজ পরেছিলেন সেই মসজিদের মানুষ ওনাকে কিছু সমস্যার কথা বলেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে পাচ লক্ষ টাকা দিয়েছেন। তার পর থেকে গ্রামে গেলেই আমাকে জিজ্ঞেস করা হয় উনি কবে আসবেন, ওনাকে একটু দেখবো, ওনার জন্য দোয়া করবো ইত্যাদি। শামীম ওসমান সাহেবকে আমি বলতে চাই, আপনি আরও এগিয়ে যান আমরা আপনার পিছে আছি। যখনই কোন কাজে ডাক দিবেন আমরা আসবো।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজ পদে পদোন্নতি প্রাপ্ত) ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য সালমা ওসমান লিপি, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দন শীল, 

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের ভাইস প্রেসিডেন্ট কাওসার আহাম্মেদ পলাশ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের ভাইস প্রেসিডেন্ট শাহ্ নিজাম, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের ভাইস প্রেসিডেন্ট এড. মুহাম্মদ মহসীন মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের অফিস সেক্রেটারী ও অনলাইন নিউজ পোর্টাল ‘লাইভ নারায়ণগঞ্জ’র সিইও মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

নিউজ নং-২৭, ২ কলাম/৪

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন