Logo
Logo
×

বিশেষ সংবাদ

ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আওউয়ালকে নিয়ে মন্তব্য আ’লীগ নে

Icon

মাওলানা আব্দুল আওউয়ালকে নিয়ে মন্তব্য আ’লীগ নেতা জাহাঙ্গীরকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ০৮:০৭ পিএম

ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আওউয়ালকে নিয়ে মন্তব্য আ’লীগ নে
Swapno


#  বেশি বাড়াবাড়ি করলে আওয়ামীলীগ দাঁত ভাঙা জবাব দেবে : এড. দিপু

 

ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আওউয়ালকে নিয়ে মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পড়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম। এই মন্তব্যের কারণে ধর্মী নেতা মাওলানা ফেরদাউসুর রহমান ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য ‘জাহাঙ্গির আলম’কে আল্টিমেটাম দিয়েছেন।

 

নারায়ণগঞ্জের ড্রিংক ড্রাইং চাইনিজ রেস্টুরেন্টে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৪টায় এমন ঘোষণা দেন। অন্যথায় শুক্রবার জুম্মানার নামাজের পর নেতাকর্মী নিয়ে মাঠে নামবেন বলে জানান। মাও. ফেরদাউসুর রহমান জানান, ‘হুজুর (ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আওউয়াল) অসুস্থ্য থাকায় ৩ থেকে ৪ জনে মিলে ধরে ৩ তলা থেকে নামিয়ে হুইল চেয়ারে করে আদালতে নেওয়া হয়। সেই বিষয়টি নিয়ে একটি পত্রিকা সংবাদ প্রকাশ করে। কিন্তু দুঃখের বিষয়, সেই সংবাদের নিচে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম একটি মন্তব্য করে হুজুরকে গালি দিয়েছেন।’  জাহাঙ্গীর আলমের নাম উচ্চারণ করে মাও. ফেরদাউসুর রহমান বলেন, ‘আপনি ভদ্র ঘরের সন্তান হলে আলেমদের ব্যাপারে এমন মন্তব্য করতে পারতেন না।

 

আওয়ামী লীগ কোন কর্মীকে আলেমদের গালি দেওয়ার লাইসেন্স দেয় নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোন কর্মীকে আলেমদের গালি দেওয়ার লাইসেন্স দেন নাই। ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলাম। জাহাঙ্গীর সাহেব, আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশে ক্ষমা চান। না হলে আগামী জুম্মার পরে কি হবে এই নারায়ণগঞ্জে; বলতে পারি না।’ মাও. ফেরদাউসুর রহমান বলেন, ‘জাহাঙ্গীর সাহেব আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। আব্দুল আউয়াল সাহেব লাগবে না। খেলার জন্য আসেন, কোথায় খেলবেন বলেন, আপনার সাথে ছাত্র জনতাই যথেষ্ট। আর কাউকে ছাড় দেওয়া হবে না।’

 

এব্যাপারে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু তার প্রতিক্রিয়ায় বলেন, জাহাঙ্গীর আলম জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে কেউ ২৪ ঘন্টার আল্টিমেটাম দিবে আর আওয়ামীলীগের কর্মীরা তাকিয়ে তাকিয়ে দেখবে এটা হবেনা। বেশি বাড়াবাড়ি করলে আওয়ামীলীগ দাঁত ভাঙা জবাব দেবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন