শীতল পরিবহনের বাসের চাপায় কিশোরী নিহত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১১:২৪ পিএম
শীতল পরিবহনের বাসের চাপায় এক কিশোরী নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম মিথিলা আক্তার মিম (১৬)। সে চাঁদপুরের নূর মোহাম্মদের মেয়ে। সে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় পড়ত। যাত্রাবাড়ীতেই থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আরিফ হোসেন জানান, এক বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয় মিম। সাইনবোর্ডের সামনে আসার পর রাস্তায় পড়ে গেলে শীতল পরিবহনের বাসে পিষ্ট হয় সে।’ পরে স্থানীয়রা দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিহতের স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।’


