Logo
Logo
×

বিশেষ সংবাদ

অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০৮:১১ পিএম

অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড
Swapno

 

আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১২ টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করেন। 

 

এর সত্যতা নিশ্চিত করে জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট বলেন, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন। 

 

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি অস্ত্র মামলায় নূর হোসেনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণার আগে তাকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়।

 

সেই সঙ্গে বিচার কার্যক্রম শেষে তাকে আবার কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে, ২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেছিলেন। জেসি/এন.এইচ

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন