Logo
Logo
×

বিশেষ সংবাদ

এক সপ্তাহে পাঁচ খুন

Icon

ইফতি মাহমুদ

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০৪:৪৫ পিএম

এক সপ্তাহে পাঁচ খুন
Swapno

 


# উদ্বেগ-উৎকণ্ঠায় নারায়াণগঞ্জ

# কিশোর অপরাধ রোধে নতুন আইন চান : হাজী নুরুদ্দীন

# আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে : এসপি

 

নারায়াণগঞ্জে গত এক সপ্তাহে ৫টি খুনের ঘটনা সংগঠিত হয়েছে। যার মধ্যে সপ্তাহের প্রথম দুই দিনে দুটি হত্যাকান্ড ফতুল্লা থানা এলাকায় কিশোরগ্যাং এর মাধ্যমে পূর্ব শত্রুতার জেরে সংগঠিত হয়। সপ্তাহের শেষের দিকে সোনারগাঁ থানায় পর পর দুইদিনে তিনটি হত্যাকান্ড সংগঠিত হয়। 

 

এই হত্যাকান্ডগুলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে বেশীরভাগ হত্যাকান্ড স্থানীয় কিশোরগ্যাং ও মাদককারবারীদের পূর্ব শত্রুতার জেরে সংগঠিত হয়েছে। স্থানীয় সচেতন মহল দাবি করছেন, নারায়াণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে এবং আইন শৃঙ্খলার চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। জেলায় হত্যাকান্ড এবং আইশৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষ চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন।


তথ্যানুযায়ী, গত ৩০ জুলাই শনিবার রাতে ফতুল্লায় ছুরিকাঘাতে কিশোরগ্যাংদের হাতে মেহেদি হাসান নামে এক যুবক খুন হন। এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় বোন মৌসুমী বাদী হয়ে রোববার (৩১ জুলাই) আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। মেহেদী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এলাকাবাসী সোহাগ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এখনো পর্যন্ত অন্য কোনো আসামী গ্রেপ্তার হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এই ঘটনায় ভোক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, ২০২১ সালের ইমন হত্যা কান্ডের ঘটনায় মামলার চার্জশীটে ফাঁসানো হয় পরবর্তীতে মেহেদী জামিনে বের হওয়া ও হত্যাকান্ড সংগঠিত করা আসামীদের সাথে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যা কান্ডটি সংগঠিত হয়।
 
 

গত ৩০ জুলাই রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয় গলিতে ছুরিকাঘাতে সজিব নিহতের ঘটনা ঘটে। রোববার রাত সাড়ে সাতটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় গলিতে ছুরিকাঘাত করা হয় সজিব ও তার বন্ধু রিফাতকে। এতে করে নিহত হয় সজিব ও আশংকাজনকবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিফাত। নিহত সজিব ফতুল্লা মডেল থানার চাষাঢ়া রামবাবুর পুকুর পাড় ছোট মসজিদ সংলগ্ন বাবুল মিয়ার ভাড়াটিয়া ভাঙ্গারী ব্যবসায়ী কামাল হোসেনের পুত্র। 

 

নিহতের বাবা কামাল হোসেন সোমবার (১ আগস্ট) বাদী হয়ে গ্রেফতারকৃত সাতজন সহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা আরো ৭-৮ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে। ২২ ঘন্টার মধ্যে মামলার এজাহারনামীয় দশ আসামী কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।


 
গত ৪ আগস্ট বৃহস্পতিবার সোনারগাঁয়ের পৌর এলাকার খাসনগর দিঘি থেকে গোলাম রাব্বানীর অর্ধগলিত লাশ উদ্ধার করছে সোনারগাঁ থানা পুলিশ। পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে হত্যা করেছে মাদকসেবীরা। রাব্বানীর স্ত্রী আঁখি নুর জানান, তারা প্রায় তিন বছর ধরে তার স্বামী দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে মাদক সেবন করতেন। মঙ্গলবার রাতে পিয়াল নামে একজন তাকে ফোনে ডেকে নিয়ে যায়। তিনি জানান, পিয়াল ও তার আরও ৫ জন সহযোগী মিলে আমার স্বামীকে হত্যা করেছে। সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, ‘খাসনগর দিঘিরপাড় এলাকার দিঘি থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।’
 
 
৪ আগস্ট শুক্রবার সোনারগাঁ উপজেলার পৃথক স্থানে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁ থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় খালের পার্শ্বে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানায় উদ্ধারকৃত ব্যক্তি পাগল বলে এলাকাবাসী সনাক্ত করে। পরে তাকে স্থানীয়দের সহায়তায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
 


৪ আগস্ট শুক্রবার বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের ফুলদি গ্রামের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন বাবুর বালুর মাঠে গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেলা মর্গে প্রেরণ করে। নিহত যুবকের লাশের গায়ে একটি গোল গলা সাদা টি-শাট ও জিন্সের প্যান্ট পরিহিত ছিল। 

 

পুলিশের ধারনা রাতের বেলা দুর্বৃত্তরা যুবককে হাত বেঁধে হত্যা করে রশি দিয়ে বাগানের ভেতর নির্জন স্থানে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। সোনারগাঁ থানার ওসি অপারেশন মোস্তাফিজুর রহমান জানান, ‘সকাল বেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক পাগলের লাশ ও সন্ধ্যার দিকে বৈদ্যেরবাজার এলাকায় ২৫ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।’
 
 
এ ব্যাপারে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুর উদ্দীন কিশোরগ্যাংয়ের অপরাধ করে যারা তাদের উদ্দেশ্যে বলেন, একসময় আমাদের সমাজ ব্যবস্থায় ধর্মীয় একটা বাধ্যবাধকতা ছিল মরুব্বী গণ্যমান্য ব্যাক্তিদের সম্মান করত। কিশোরদেরদের সন্ধ্যার পর বাসা থেকে বের হওয়া নিয়ে বাবা-মার একটা নজরদারি ছিল। 

 

এখন দেখা যায় স্থানীয় নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বীতা করে যেসব নেতা তাদের দল ভারী করার  জন্য এবং রাজনৈতিক বিভিন্ন মিটিং মিছিলে তাদেরকে অর্থের বিনিময়ে অংশগ্রহণ করানো এই প্রলোভনে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। তিনি আরও বলেন, ‘নারায়াণগঞ্জের পুলিশ সুপার মনে করছেন আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আসলে আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। 

 

উনি যদি আরও তৎপর থাকতেন নারায়াণগঞ্জে কিশোরগ্যাং এর উৎপাত নিয়ন্ত্রিত থাকত। আজকে দুই বছর ধরে দেওভোগ এলাকায় কিশোরগ্যাংদের দ্বারা কয়েকটি হত্যাকান্ড হয়েছে। ১৭-১৮ বছরের যে ছেলেগুলো কিশোরগ্যাং এর সথে জড়িত হয়ে হত্যাকান্ড ঘটাচ্ছে তাদেরকে শিশু আইনে বিচার না করে; তাদেরকে কিশোর অপরাধের নতুন একটি আইন করে কঠোরভাবে বিচার করে শাস্তি দেয়ার ব্যবস্থা করলে কিশোর অপরাধ কমে আসবে বলে তিনি মনে করেন।’ 


এ ব্যাপারে এডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত নারায়াণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম যুগের চিন্তাকে জানান, ‘কিশোরদের অপরাধরোধে প্রতিটি বিট কেন্দ্রিক ব্যবস্থা গ্রহণ করছি। আমার একটি অনুরোধ থাকবে কিশোরদের বাবা-মার প্রতি তারা যেন পড়ালেখা ব্যতীত, বাইরে অযথা ঘোরাফেরা না করে এবং বিভিন্ন উশৃঙ্খল কর্মকান্ডে না জড়ায় সামাজিকভাবে তাদের উপর খেয়াল রাখতে পারলে কিশোর অপরাধ কমে যাবে। 

 

আমরা প্রায়ই কিশোরগ্যাংদের বিরুদ্ধে অভিযান চালাই এবং প্রত্যেক এলাকায় অভিযান চালিয়ে  কিশোর অপরাধের সাথে যারা সংগঠিত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তিনি সোনারগাঁয়ে তিনটি হত্যাকান্ডের ঘটনার বিষয়ে বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা; খুন হত্যাকান্ড যেকোন সময় ঘটতে পারে। সোনারগাঁয়ের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে এ ব্যাপারে তিনি বলেন, কখন কে খুন করবে সেটা আমরা বলতে পারবো না। আসলে এটা অপরাধ জোন বলতে গেলে সোনারগাঁয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে চুরি ডাকাতিসহ আরো অন্যান্য বিষয় সবগুলো নিয়ন্ত্রণে রয়েছে।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন