Logo
Logo
×

বিশেষ সংবাদ

পদ্মা সেতুর নাম ও ছবি ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি

Icon

বটক লাল ভট্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০৫:৪৯ পিএম

পদ্মা সেতুর নাম ও ছবি ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি
Swapno

 

# শহরকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি : খন্দকার শাহ আলম
# নামধারী সাংবাদিকদের জন্য দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি : টিআই (এডমিন)

 

পদ্মা সেতু নিঃসন্দেহে সমগ্র দেশের এক গৌরবময় অজর্ন। এ সেতুর কল্যানে দেশের ভাবমূর্তি ও মর্যাদা দেশ ও দেশের বাইরে কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। এত গর্বের একটি সেতু নিয়েও কিন্তু অপপ্রচারের কমতি ছিলো না। তারই নতুন এক সংযোযন পদ্মা সেতুর নাম ও ছবি ব্যবহার করে চাঁদাবাজি। নারায়ণগঞ্জে ও দেখা মিলেছে পদ্মা সেতুকে কলংকিত করার জন্য পদ্মা সেতুর নাম ও ছবি ব্যবহার করে চাঁদাবাজির ঘটনা। সম্পাদক মাসুদুর রহমান দিপুর Newssadhinbangla.com  নামক একটি অস্তিত্বহীন অনলাইন পোর্টাল তাদের স্টিকারে পদ্মা সেতুর নাম ও ছবি ব্যবহার করে নিষিদ্ধ ইজিবাইক ও অটোরিক্সায় তা বিতরন করে মাস শেষে নির্দিষ্ট পরিমানে চাঁদা আদায় করছে।

 

সাংবাদিকতার ব্যানারে এইভাবে অপসাংবাদিকতায় লিপ্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। রেজাউল নামে এক সচেতন নাগরিক যুগের চিন্তাকে জানান,পদ্মা সেতু আমাদের জন্য গৌরবের। কিন্তু যখন কেউ পদ্মা সেতুর নাম করে চাঁদাবাজি করে তখন এই গৌরবে ভাটা পরে যায়। নির্দিষ্ট কারো বেনিফিট এর জন্য দেশের সম্পদ এর এমন নাম, ছবি ব্যবহার নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ। এই ব্যাপারে কথিত সাংবাদিক দিপুর স্টিকার ব্যবহার করা একজন ইজিবাইক চালক জানান, শহরে বর্তমানে ইজিবাইক প্রবেশ নিষিদ্ধ। তবে Newssadhinbangla.com এর পদ্মা সেতুর ষ্টিকার দেখলে শহরে গাড়ি কেউ আটকায় না. এর জন্য প্রতিমাসে ১৫০০ করে টাকা দিতে হয় দিপুকে।

 

এই ব্যাপারে কথিক সাংবাদিক মাসুদুর রহমান দিপুর সাথে মুঠোফোন এ কথা বলার চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে কোনো কথা বলতে রাজি হননি যুগের চিন্তা প্রতিনিধির সাথে। পদ্মা সেতুর নাম, ছবি ব্যবহার করে চাঁদাবাজির সামগ্রিক বিষয়টা কিভাবে দেখছেন এ ব্যাপারে পুলিশ সুপার (ট্রাফিক) জায়েদুল আলম যুগের চিন্তা কে জানান, এ ব্যাপারে আমি অবগত নই। কেউ পদ্মা সেতুর নাম ও ছবি ব্যবহার করে এভাবে চাঁদাবাজি করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

 

এই বিষয়ে প্রেসক্লাব এর বর্তমান সভাপতি খন্দকার শাহ আলম এর সাথে কথা বললে তিনি জানান, দেশের একটা গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও নাম বিক্রি করে এভাবে চাঁদাবাজি মোটেও গ্রহণযোগ্য নয়।এটা শাস্তিযোগ্য অপরাধ। এর তীব্র নিন্দা জানাই। প্রশাসনের উচিৎ যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। আমি এইসব চাঁদাবাজি থেকে শহরকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) করিম জানান, আমরা কিছু নামধারী সাংবাদিক এর জন্য আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে ব্যর্থ হচ্ছি।

 

এদের ষ্টিকার সম্বলিত গাড়ি আটক করলে তারা বিভিন্ন ঝামেলা করে। আমাদের কাজে ব্যঘাত ঘটায়। আর সাংবাদিক এর পরিচয় দিলে আমরা একটু নমনীয় হই। তবে আগের চেয়ে অনেক নিয়ন্ত্রন এ এনেছি এসব চাঁদাবাজি। এসব কথিত নামধারী সাংবাদিকদের নিয়ন্ত্রন করতে পারলে আমাদের দায়িত্ব পালনে সুবিধে হতো। তবে শহরবাসী এখন তাকিয়ে আছে এসব চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয়। তারা চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ চায়।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন