Logo
Logo
×

বিশেষ সংবাদ

মেয়র আইভী প্রতিমন্ত্রী পদ মর্যাদা পেলেন 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০৫:২৯ পিএম

মেয়র আইভী প্রতিমন্ত্রী পদ মর্যাদা পেলেন 
Swapno


সোমবার ৮ আগষ্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার প্রতিমন্ত্রী পদমর্যাদার বিষয়টি অনুমোদন করে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যলয়ের মহাপরিচালক আল মামুন মোর্শেদের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।

 

এ বিষয়ে মেয়রদের নামের পাশে পদমর্যাদা দিয়ে গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। এর আগে তিনি উপমন্ত্রী পদমর্যাদা পেয়েছিলেন আইভী।

 

চলতি বছরের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় বারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।এমই/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন