Logo
Logo
×

বিশেষ সংবাদ

অস্ত্র মামলায় ফের নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০৭:১০ পিএম

অস্ত্র মামলায় ফের নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন
Swapno


 
সাত খুন মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে আরো একটি অস্ত্র মামলার (চার্জ) অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলায় নূর হোসেনসহ এগারো জনকে আসামী রয়েছে। ৭ আগস্ট রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালতে দুপুরে এই চার্জ  অভিযোগ গঠন করা হয়। 

 

এ মামলায় অন্য আসামীরা হলেন- নূর হোসেনের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী মোস্তফা জামান চার্চিল, রিপন ওরফে ভ্যানিজ রিপন, আলী মাহমুদ, নুরুদ্দিন, শাহ জালাল বাদল, শাহ জাহান, সানাউল্লাহ, হারুন অর রশিদ ও মাসুদ। চার্জ গঠনের মধ্য দিয়ে নূর হোসেন সহ এই এগারো আসামীর বিরুদ্ধে আরও একটি মাদক ও অস্ত্র মামলায় বিচার কাজ শুরু হয়েছে। 

 

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, রবিবার একটি অস্ত্র মামলা চার্জ শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত চার্জ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরুর আদেশ দিয়েছেন। সেই সাথে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ২৯ সেপ্টেম্বর। পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০১৪ সালে ২৯ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টোকপাড়ায় নূর হোসেন নিয়ন্ত্রিত ট্রাক স্ট্যান্ডের পেছনে অভিযান চালায় পুলিশ। 

 

অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল এবং ছোরা, রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছিল। সে মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।  

 

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি মামলা চার্জ গঠনের শুনানির জন্য নূর হোসেনকে কড়া নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। সেই সাথে বিচারিক কার্যক্রম শেষে তাকে আবার কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন