Logo
Logo
×

বিশেষ সংবাদ

ছয় দফা দাবি নিয়ে আবারও নগর ভবনে পরিচ্ছন্নকর্মীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ০৫:৫৬ পিএম

ছয় দফা দাবি নিয়ে আবারও  নগর ভবনে পরিচ্ছন্নকর্মীরা
Swapno

গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়াকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ ৭২ঘন্টার পর আবারও সকাল থেকে আবারও ছয় দফা দাবি কর্মসূচি পালন করেন পরিচ্ছন্ন কর্মীরা। এ সময় পরিচ্ছন্ন কর্মীরা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২১০ (১) ধারা মোতাবেক ছয় দফা দাবি তোলেন।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল জানান, সকল শ্রমিককে নিয়োগপত্র প্রদান করতে হবে। পরিচ্ছন্ন কর্মীদের চাকুরী স্থায়ী করতে হবে। নুন্যতম দৈনিক হাজিরা ৬৫০ টাকা ও ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করতে হবে। প্রত্যেক শ্রমিকের বেতন সমপরিমান ঈদ বা পূজার বোনাস প্রদান করতে হবে। প্রতি ওয়ার্ডে ২ জন ডোম নিয়োগ দিতে হবে। কাজ করতে গিয়ে দূর্ঘটনায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা ও স্বাভাবিক মৃত্যু হলে কাষ্ট বা দাফনের জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। এছাড়া সিদ্ধিরগঞ্জ ও বন্দরে পরিচ্ছন্নকর্মীদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে হবে।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শিমুল দাস জানান, নিয়োগপত্র পাওয়া একজন শ্রমিকের অধিকার। কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা সেই নিয়োগ পায়নি। একই ভাবে চাকুরি গুলো স্থায়ী নয়। পাশাপাশি মজুরীও কম দাবি গুলো অত্যান্ত যৌক্তিক তাই আমরা আন্দোলন চালিয়ে যাবো।

 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সমস্যা সমাধানে সিটি মেয়রকে প্রয়োজন। কিন্তু তিনি দেশের বাহিরে রয়েছে। তিনি আসলে সমস্যাটি উপস্থাপন করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন