Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৮:২৯ পিএম

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন
Swapno


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় মামলা থেকে চারজনকে খালাস দেওয়া হয়।

 

বুধবার ১০ আগস্ট নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- মর্জিনা, জেসমিন, মো. টিটু ও সাহাবুদ্দিন। তবে জেসমিন পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন, মো. হোসেন সাগর, মো. আসলাম ও মো. শরীফ।

 

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. রকিব উদ্দিন আহমেদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এই মামলায় চারজনকে খালাস পেয়েছেন। 

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন,২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল। সে ঘটনায় পরে মানবপাচার আইনে মামলা হয়। আজ আদালত সেই মামলায় রায় ঘোষণা করেছেন।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন