Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৯:৪৪ পিএম

নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
Swapno


নারায়ণগঞ্জের পূর্ব ইসদাইর (ডিসি অফিসের বিপরীতে) অবস্থিত দেশের একমাত্র ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৩ মে) নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে সালেহা খাতুন মিলায়তনে উৎসবমুখর ভাবে বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.আব্দুল কাইয়ুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের গবেষক নাজমুন নাহার খানম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মো. হাসিবুল হাসান সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।


এ সময় প্রধান অতিথি নাজমুন নাহার খানম বিজ্ঞান মেলার শিক্ষার্থীদের প্রতিটি প্রজেক্ট পরিদর্শন করেন। বিজ্ঞানমনস্ক মেধা বিকাশ ও তাদের অনুপ্রেরণা যোগাতে শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ দেন। শিক্ষার্থীদের তৈরী করা প্রকল্পগুলো নিয়ে কাজ করে ভবিষ্যতে যেন ভাল কিছু করতে পারে সে ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা দেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন