জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৭:১২ পিএম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এর মাননীয় সিনিয়র সচিব কে এম আলী আজম। রবিবার (১৪ আগস্ট) বিকেলে তিনি বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক জনাব মো, মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পিপিএম(বার) এবং জেলা প্রশাসনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে সিনিয়র সচিব কে এম আলী আজম'কে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার)। এন.এইচ/জেসি


