Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে ১৫ আগষ্ট উপলক্ষ্যে দোয়া মাহফিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১০:১০ পিএম

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে ১৫ আগষ্ট উপলক্ষ্যে দোয়া মাহফিল
Swapno

 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগষ্টের সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


    
সোমবার (১৫ই আগষ্ট) বিকাল ৪টায় চাষাঢ়ার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অফিসে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল বলেন, এই বাংলায় বঙ্গবন্ধু’র জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙ্গালী জাতি নিঃশ্বাস ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছে। বঙ্গবন্ধুর একটাই অপরাধ ছিল, তিনি দেশবাসীকে নিজের চেয়েও বেশী ভালোবাসতেন। তাই তিনি বেঁচে থাকলে কুচক্রিরা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেনা বিধায় ১৯৭৫ এর ১৫ আগষ্টে স্বপরিবারে তাঁকে হত্যা করে। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। বঙ্গবন্ধুকে হারানোর পর ৪৭ বছর কেটে গেলেও আমরা বঙ্গবন্ধুকে ভুলিনি, তাঁর আদর্শ থেকে বিচলিত হইনি, তাই বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদা দেশের জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি। মিলাত ও দোয়া মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়।

 

এ অনুষ্ঠানে চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্সের পরিচালক সাবেক এমপি হোসনে আরা বাবলী, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সরোয়ার সোহেল, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, সাবেক বিকেএমইএর সহ-সভাপতি জিএম ফারুক সোহেল আক্তার সোহান, খন্দকার সাইফুল, আরিফ দিপু, প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন