Logo
Logo
×

বিশেষ সংবাদ

নির্বাচনের পর এবারই শোক দিবসে দেখা মিললো শামীম ওসমানের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৬:৫৪ পিএম

নির্বাচনের পর এবারই শোক দিবসে দেখা মিললো শামীম ওসমানের
Swapno

 

# শেখ হাসিনাও যদি বলে যে শান্ত হও তাও হবো না
# নির্বাচনী প্রস্তুতি বলে মনে করছেন বোদ্ধা মহল

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মনির হোসেন কাসেমীকে পরাজীত করে তৃতীয় বারের মত এমপি নির্বাচিত হন। তবে ২০০১ সনের নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী গিয়াস উদ্দিনের সাথে লড়াই করে পরাজিত হন। কিন্তু রাজনৈতিক বোদ্ধ মহলে প্রশ্ন উঠেছে এই সাংসদ নির্বাচনে পাশ করার পর কয়েক বছর নিজেকে গুটিয়ে নেন। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসেও তার তেমন দেখা মিলে না।

 

দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সনে ৩১ ডিসেম্বর একাদশ নির্বাচনে ৪ আসন থেকে শামীম ওসমান এমপি হওয়ার পর শোক দিবসে তার দেখা পাওয়া যায় নাই। কিন্তু এবার তিনি ফতুল্লা বিভিন্ন এলাকায় গিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সহ দোয়ায় অংশ গ্রহন করেন তিনি। একই সাথে বাদ রাখেননি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা।


খোজ নিয়ে জানা যায়, গতকাল শোক দিবসে ফতুল্লা কুতুবপুর, ফতুল্লা, শিবু মাকের্ট, জালকুড়ি, সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি স্ট্যান্ড, গোদনাইল, আদমজি, চিটাগাংরোড সহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে গরম বক্তব্য রাখেন এমপি শামীম ওসমান। তবে ক্ষমতাসীন দলের এই প্রভাবশালি নেতাকে কাছে পাওয়ার জন্য নেতা কর্মীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকেন। এতে নেতা কর্মীদের কোন দুঃখ নেই। তার পরেও তিনি যেন নেতা কর্মীদের কাছে গিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করেন এটাই চান নেতা কর্মীরা।


কিন্তু রাজনৈতিক মহলে এবছর শোক দিবসে শামীম ওসমানের দেখা মিলায় রাজনৈতিক মহল ভিন্ন কথা বলছেন, আর তা হলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিনি মাঠ গুছানোর জন্য নেমেছেন। কেননা ইতোমধ্যে ক্ষমতাসীন দল ৩শ’ আসনের মাঝে নৌকার মনোনয়ন যাদেরকে দিবে তাদের একটি তালিকা যাচাই বাছাই করেছে।

 

তার মাঝে নারায়ণগঞ্জের ৫টি আসনেও প্রার্থী বাছাই করছে। সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের বর্তমান সাংসদ সদস্য সহ নেতা কর্মীরা প্রস্তুতি নিচ্ছে। তাই সচেতন রাজনৈতিক বোদ্ধা মহল মনে করেন শামীম ওসমানও তার মাঠ গুছানোর জন্য এবার আগে থেকে মাঠে নেমেছে। তারই নমুনা হচ্ছে এবারের শোক দিবসে তার দেখা পাওয়া।


 
ফতুল্লার এক আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের অনেকেই লন্ডনে থাকা এক নেতার কথায় নাচতাছেন। যারা নাচুইন্না বুড়ি তাদের বলি, নাইচা যদি গর্তে ঢুকেন তাহলে আমাদের বিচ্ছু বাহিনী কিন্তু ঠিকই হাত দিয়ে বের করে নিয়ে আসবে। বার বার একই জিনিস চলে না।

 

এবার আগুন দিবেন মানুষ পুড়িয়ে মারবেন সেটা আর হবে না। এবার যদি আমাদের নেত্রী শেখ হাসিনাও বলে যে শান্ত হও তাও হবো না। এবার কেউ কারো কথা শুনবে না। নেতায় লন্ডনে বসে হুকুম দেয় আর আপনি নাচবেন হবে না। ওর তো কিছু হবে না। ফাঁসবেন তো আপনি। সাহস থাকলে নেতাকে লন্ডন থেকে দেশে আসতে বলেন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উদ্দেশ্য শামীম ওসমান বলেন, ‘নিজের মা মরে অথচ তিনি আসেন না, আর আপনাদের জন্য আসবে কোন দুঃখে। যার মায়ের প্রতি দরদ নাই তার আবার দেশের প্রতি কিসের দরদ? তুই আইতে না পারলে না আস সমস্যা নাই। ছেলের বউ এত বড় ডাক্তার মা অসুস্থ চিকিৎসার জন্য আসে না।

 

আচ্ছা বুঝলাম বউ বোধহয় স্বামীকে ভালোবাসেনা। আচ্ছা নাতনী তো আছে। সে তো আসতে পারতো। সেও আসেনি। আহারে খালেদা জিয়ার জন্য আমার বড় মায়া লাগে। খুবই কষ্ট লাগে। তাই বলি তার কথায় অনেকেই নাচানাচি কইরেন না। আর করলেও লাভ হবে না।  


শামীম ওসমান বলেন, আমাদের হাইব্রিড দরকার নাই। হাইব্রিড পেছনেই থাইকেন। নামাজ যে পড়বেন সে ঈমামের পেছনে দাঁড়িয়ে পড়বেন। ঈমামের সামনে গেলে কিন্তু নামাজ হবে না। নেতা হোন মন্ত্রী হোন মেয়র হন আপত্তি নাই ঈমামের পেছনে থাইকেন।। বার বার একই জিনিস চলে না। এবার আগুন দিবেন মানুষ পুড়িয়ে মারবেন সেটা আর হবে না।


অপর দিকে শোক দিবসে প্রতিবারের ন্যায় এবারও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী সকালে নগরীর ২ নম্বর রেলগেট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পর নাসিকের বিভিন্ন ওয়ার্ডের এলাকায় গিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনার দোয়ায় অংশ গ্রহন করেন। সেই সাথে নেতা কর্মীদের সকল ষড়যন্ত্রে সজাগ থাকার আহবান জানান তিনি। সেই সাথে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের মাঝে নেওয়াজ বিতরণ করেন। নেতা কর্মীরাও তাকে কাছে থেকে পান বলে জানান।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন