চরসৈয়দপুরে ডিপিডিসির গাড়ি ভাংচুর, গ্রেফতার চার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৬:৩৫ পিএম
নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিতরণ সংস্থার ডিপিডিসি'র লোকজনকে মারধর ও গাড়ী ভাংচুর করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চর সৈয়দপুর এলাকায় ওই ঘটনা ঘটে। গ্রেফতাররা হলো, শহরের জামতলা ধোপাপট্টি এলাকার মাসুদের দুই ছেলে তিয়ান (২৬) ও জিসান (১৮), সোনারগাঁ মোগড়াপাড়া এলাকার উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সির ছেলে তাজুল ইসলাম ফারদিন ইসলাম (২৬) ও সোনারগাঁয়ের ইটব্যবসায়ী আনোয়ার হোসেনে সেবুলের ছেলে সাজিদ (২৫)।
মামলার বাদী নারায়ণগঞ্জ ডিপিডিসির সহকারি প্রকৌশলী মোঃ আব্দুল হাই মামলায় অভিযোগ করে উল্লেখ করে বলেন. গত ১৫ আগস্ট বিকাল ৬ টায় ডিপিডিসির প্রতিষ্ঠানের ড্রাইভার আবুল কাশেম লাইন মেরামত করতে নারায়ণগঞ্জ চর সৈয়দপুর কবরস্থানের উদ্দেশ্যে রওয়ানা হয়। সাড়ে ৬ টার সময় ড্রাইভার মুন্সীগঞ্জের কাঠপট্টি শান্তা ফিলিং স্টেশনের পৌছালে গাড়ীর সামনে একটি অটো রিক্সা হঠাৎ ঘুরায়। এতে বিদ্যুতের গাড়িটি ব্রেক করতে বাধ্য হয়। ওই সময় পেছনে থাকা ৩টি মটর সাইকেল ওই কিশোর ছেলেরা মোটরসাইকেল করে এসে কোম্পানীর ড্রাইভার আবুল কাশেম (৫৮) এর গতিরোধ করে।
এক পর্যায়ে টানা হেচড়া করে ব্যাপক মারধর করে। ১ নং আসামি তিয়ান ও ২ নং আসামি জিসান রাস্তার পাশে থাকা ইট পাটকেল দিয়ে আমার প্রতিষ্ঠানের ড্রাইভার আবুল কাশেম এর ডান হাতে আঘাত করে কনুইতে হাড় ভাঙ্গা জখম করে। এত মারধরে ড্রাইভার মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে।তিনি আরও জানান, আসামীগণ পিকআপ গাড়াটি ভাংচুর করে আনুমানিক ১ লাখ-টাকার ক্ষয়ক্ষতি করেছে। পরে আশপাশের জনগণ এগিয়ে এসে ওই কিশোর গ্যাংদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ওই আসামীদের আটক করে কোর্টে চালান করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি গাড়ি ভাংচুরসহ লুটপাটের অভিযোগে মামলা হয়েছে।এমই/জেসি


