২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের উদ্দেশ্যে যুবলীগের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৩:৩২ পিএম
গতকাল বাদ যোহর পশ্চিম দেওভোগ হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল এর উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে, আল্লাহ তায়ালা হায়াৎ নসীব করায় তিনি এখনো আমাদের মাঝে দেশ ও দেশের মানুষের সেবা করে যাচ্ছেন। আপনারা আমার দেশনেত্রীর জন্য, বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করবেন তিনি সুস্থ থেকে আমাদের দেশকে উন্নয়নের মাধ্যমে মানব সেবায় নিয়োজিত থেকে মহান আল্লাহর সন্তুষ্টি সহ দেশবাসীর সেবা করতে পারেন।
২০০৪ সালে ঢাকার পল্টনে আজকের দিনে আওয়ামীলীগের জনসভায় প্রধানমন্ত্রীকে মেরে ফেলার পরিকল্পনায় ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। সর্বশেষ আমি ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে বক্তব্যে শেষ করেন যুবলীগ নেতা উজ্জ্বল। মাদ্রাসার ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন মহানগর যুবলীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সিনিয়র সহ- সভাপতি কামরুল হুদা বাবু, মহানগর যুবলীগের কার্যকরী সদস্য ফয়জুল ইসলাম রুবেল, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মোঃ ইকবাল বাবু, শেখ মামুনসহ প্রমুখ। এন.এইচ/জেসি


