Logo
Logo
×

বিশেষ সংবাদ

গ্রেনেড হামলায় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৪:১০ পিএম

গ্রেনেড হামলায় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা
Swapno

 

বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড দাসেরগাঁ বাস স্ট্যান্ড সংলগ্ন মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলা নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু। 

 


আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা। মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তফা, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,প্রধান অতিথির বক্তব্য আনিসুর রহমান দিপু বলেন আজ সেই বর্বরোচিত ২১ আগষ্ট ২০০৪ সালে এই দিনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালায় ঘাতকরা বঙ্গবন্ধুর মতো আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা'কে মরে ফেলার জন্য গ্রেনেড হামলা চালায়।

 

 

আল্লাহ রহমতে আমাদের প্রান প্রিয় নেত্রী'কে আল্লাহ বাঁচিয়ে দেন। শুধু তাই নয় সেই গ্রেনেড হামলায় শিকার হন আমাদের হাজারো আওয়ামী লীগের নেতা-কর্মী সে সময় শহীদ হন ডাঃ আইভী রহমান সহ আরো অনেকে। তাই আমি বলতে চাই, আল্লাহর রহমতে আমাদের নেত্রী প্রানে বেঁচে যান, সে দিন এর কথা মনে হলে এখনো আমাদের নেত্রী কেঁদে ফেলেন।

 


কারণ সে দিন আমাদের নেত্রীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। তাই আমি আপনাদের বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যতদিন আছে এই দেশ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাবে দেশ কে সারাবিশ্বের কাছে তুলে ধরেছেন, তা অতুলনীয়।  তার প্রচেষ্টায় আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য আজ নিজ অর্থায়নে পদ্মা সেতু তৈরি করতে পেরেছেন। 

 


তিনি আরো বলেন, সামনে সাংসদ নির্বাচন; জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। আর আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। 

 


দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন ১ নং আওয়ামী যুবলীগ নেতা মোঃসোহেল,২৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুর রহমান নাদিম, মোঃশামীমসহ প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দাশেরগাঁ মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন, পরে গরিব ও দুঃস্থদের  মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন