Logo
Logo
×

বিশেষ সংবাদ

আইসিটিতে গুরুত্বপূর্ণ সেবা দেয়ায় হাফিজকে পুরস্কৃত করলেন এসপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১২:০৩ পিএম

আইসিটিতে গুরুত্বপূর্ণ সেবা দেয়ায় হাফিজকে পুরস্কৃত করলেন এসপি
Swapno

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি বিষয়ে গুরুত্বপূর্ণ সেবা প্রদানের জন্য উপ-পুলিশ পরিদর্শক (ইনচার্জ, আইসিটি এন্ড মিডিয়া) হাফিজুর রহমানকে পুরস্কার প্রদান করা হয়েছে।


শনিবার (২০ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে, জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম ওই পুরুস্কার প্রদান করেন।

 

জানা যায়, নারায়ণগঞ্জ জেলায় জিরো পয়েন্টের মালিক ইউসুফ মিয়ার ৩০ হাজার টাকা, উৎসব কসমেটিকস’র মালিক শরীফ মিয়ার ২৫ হাজার টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকা উদ্ধার করা এবং বিভিন্ন প্রতারণার শিকার মানুষের সহযোগীতাসহ গুরুত্বপূর্ণ সেবা প্রদানের জন্য উপ-পুলিশ পরিদর্শক (ইনচার্জ, আইসিটি এন্ড মিডিয়া) হাফিজুর রহমানকে পুরুস্কৃত করা হয়েছে।

 

হাফিজুর রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলার সার্বিক কর্ম মূল্যায়নে বিবেচিত হয়ে পুরস্কৃত হয়েছি। এই পুরস্কার কর্মস্পৃহা ও মনোবল অনেকাংশে বৃদ্ধি করতে সহায়তা করে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম বার স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি।

 

তিনি আরও বলেন, কেউ নিজস্ব একাউন্টের পাসওয়ার্ড বা পিনকোড কখনোই কাউকে জানাবেন না। তদুপরি কেউ বিকাশ বা নগদে এমন ঘটনার শিকার হলে যার একাউন্টে টাকা চলে গেছে তাঁকে ফোন না করে যথাসম্ভব দ্রুত আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নিবো। মানুষের সেবা প্রদানে আমি এবং আমরা জনগণের কাছে দ্বায়বদ্ধ।

 

এছাড়া, শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ প্রসিকিউশন দেয়া সার্জেন্ট ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জকে পুরস্কার প্রদান করেন।

 

পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম’র সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জায়েদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. নাজমুল হাসানসহ জেলার সকল পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন