Logo
Logo
×

বিশেষ সংবাদ

আশি রাকাতের সাথে আরও চার রাকাত যোগ হলো

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৮:১৭ পিএম

আশি রাকাতের সাথে আরও চার রাকাত যোগ হলো
Swapno

 


# বাড়লো শোকরানা ও তওবা নামাজ

 

নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত সাংসদ শামীম ওসমান। তাকে সারা দেশে এক নামে চিনে। প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে রয়েছে তার বিশাল কর্মীবাহিনী। ক্ষমতাসীন দলের নেতাদের মাঝেও রাজপথে তার রয়েছে বিশাল অবদান।  

 

দলীয় সূত্রে জানা যায়, গত নির্বাচনের পর থেকে এই নেতাকে ১৫আগষ্টের সময় তাকে তেমন একটা দেখা যায় নাই। কিন্তু এই বছর ১৫ আগষ্টে এই সাংসদ সদস্য সারা দিন ব্যাপি শোক দিবস উপলক্ষে সভা করেছে। সেই সাথে তার পরের দিন থেকে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর সহ একের পর এক সভা করে যাচ্ছে। প্রতিটি সভায় গরম বক্তব্য দিয়ে তিনি কর্মীদের জাগিয়ে তুলছে।


গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ চৌধুরী স্ট্যান্ডে কর্মী সভায় এমপি শামীম ওসমান বলেছে, আমি মক্কা যাওয়ার আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। হজ্বের পর আল্লাহ বাচিয়ে এনেছে। এবারের হজ্ব ঈদের চেয়ে বেশি আনন্দ মনে হয়েছে। আমিও অনেক ওলি আউলিয়ার দরাবরে যাই। ইদানিং আমি তাহাজ্জদ নামাজের পর ২ রাকাত শোকরানা নামাজ এবং দুই রাকাত তওবা নামাজ আদায় করি। আল্লাহ আমাকে বাচাঁ রেখেছে তাই শোকরানা নামাজ পড়েছি। গুনাহ মাফ হওয়ার জন্য তওবা নামাজ পড়ি।  

 


কিন্তু রাজনীতির বাইরে গত কয়েক বছরে নিজের ইমেজ সৃষ্টি করতে স্বক্ষম হয়েছেন একজন খোদা ভীরু ব্যক্তি হিসেবে। বিশেষ করে রাজনৈতিক সভা সমাবেশের চেয়ে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতেই স্বাচ্ছন্দ বোধ করতে দেখা যায় এই প্রভাবশালী নেতাকে। এমনকি গত বছর একটি ওয়াজ মাহফিলে তার ওয়াজ শুনে বখসিসও দিয়েছিলেন একজন শ্রোতা। তারই ধারাবাহিতায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবার তার নফল নামাজ আদায়ের বিষয়টি জানিয়েছেন।

 

এদিকে ২০২০ সনের ২৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের হুশিয়ার দেয়া এক শ্রেণির মাওলানাদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদেরকে আপনারা ইসলাম বুঝান আমরা কুরআন পড়ি না? ২২ বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই।’  তিনি বলেন, প্রতিদিন ৭০ থেকে ৮০ রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে। দুবেলা কুরআন শরীফ পড়ি। ধর্ম সবার। ধর্মের জবাব আল্লাহর কাছে দিব আর কারও কাছে না। আমি মুসলমান, আমি মুসলমান না। আপনারা লাইসেন্স দিবেন আমাদের। আল্লাহ আপনাদের হেদায়েত করুক।

 

শামীম ওসমানের এই বক্তব্যের ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভার্চুয়াল দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ২৪ঘন্টায় প্রায় লাখের কাছাকাছি পৌছে গেছে ভিডিওটিও দর্শক সংখ্যা।
সচেতন রাজনৈতিক বোদ্ধ মহলে আলোচনা হচ্ছে শামীম ওসমানের ৮০ রাকাত নামাজের সাথে এবার শোকরানা এবং তওবা নামাজ নিয়ে চুরাশি রাকাত হলো। তাদের মতে তিনি একজন খোদা ভীরু নেতা। তার মত এমন প্রতিদিন তাহাজ্জদ নামাজ পড়ে খুব কম নেতাই আছে।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন