Logo
Logo
×

বিশেষ সংবাদ

শক্তি দেখাতে প্রস্তুত ফতুল্লা আ’লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০৮:১৫ পিএম

শক্তি দেখাতে প্রস্তুত ফতুল্লা আ’লীগ
Swapno

 

# ২৭ তারিখের সমাবেশ সফল করতে তৃণমূলে জোর তাগিদ

 

দীর্ঘ এক যুগের বেশি ক্ষমতায় আছে আওয়ামীলীগ। অভিযোগ রয়েছে কিন্তু দীর্ঘ দিন ক্ষমতায় থেকেও নারায়ণগঞ্জ তৃনমূল পর্যায়ে দলটির শক্তিশালি কমিটি নেই। সেই সাথে দলের ভিতর কোন্দলের শেষ নেই। তবে আগষ্টের এই শোকের মাসে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ,বন্দরে গিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান বিভিন্ন সভায় উপস্থিত থেকে কর্মীদের সক্রিয় করে তুলছে। সেই সাথে তিনি আগামী নির্বাচন পর্যন্ত দলের মাঝে যেন কোন্দল না হয় তার আহবান জানান তিনি।


এই সাংসদ সদস্য আগামী ২৭ আগষ্ট জন সভার ডাক দিয়েছে। রাজনৈতিক বোদ্ধ মহলের মতে তিনি বিভিন্ন সময় তার শক্তির জানান দিতে এই সভা করে থাকেন। তবে আগামী নির্বাচনে আগামী বার্তা নিয়ে এই সভা ডাক দিয়েছে বলে মনে করেন রাজনৈতিক মহল। কিন্তু ২৭ আগষ্টের সমাবেশে তিনি কি বলবেন তা নিয়ে চলছে নারায়ণগঞ্জের সচেতন মহলে।ইতোমধ্যে শামীম ওসমানের এই সভাকে সফল করার জন্য ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দরে সভা করেছে। তার ডাকে বিভিন্ন থানা পর্যায়ে প্রস্তুতি সভাও হয়েছে।


এদিকে ফতুল্লার থানাধীন বিভিন্ন ইউনিয়ন গুলোতে ২৭ আগষ্ট সভাকে সফল করার জন্য ইউনিয়নের নেতারা আলোচনা করে প্রস্তুতি গ্রহন করেছে। একাধিক নেতারা জানান তারা তাদের নেতার ডাকে এবার শক্তির প্রমান দেখাবেন। সেই সাথে যার যার ইউনিয়ন থেকে সবচেয়ে বড় মিছিল নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তবে ২৭ আগষ্ট আসলে দেখা যাবে নেতার ডাকে সারা দিয়ে কে সবার বড় মিছিল নিয়ে যান।

 

এছাড়া ফতুল্লা থানাধীন বক্তাবলী, এনায়েত নগর, কুতুবপুর, ফতুল্লা, কাশিপুর ইউনিয়নের নেতারা শামীম ওসমানের সভাকে সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। তারা এই সভায় সবচেয়ে শক্তি দেখাতে প্রস্তুত। বিরোধী দলের সকল ষড়যন্ত্রের জবাব এই সভা থেকে দিতে চান।

 

বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ জানান, আমরা ফতুল্লার ইউনিয়ন গুলোর মাঝে সবচেয়ে বড় মিছিল হবে আমাদের টা। ইতোমধ্যে বক্তাবলী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবন্দকে নিয়ে বসা হয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকে ২শ’ থেকে ৩শ’ লোক নিয়ে এই ইউনিয়ন থেকে প্রায় ৪ থেকে ৫ হাজার লোক নিয়ে আমরা শামীম ওসমানের সমাবেশে উপস্থিত হবো।


বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন জানান, আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আমাদের নেতা শামীম ওসমানের ডাকে আমরা যে কোন সময় সারা দিতে প্রস্তুত আছি। আমাদের বক্তাবলী ইউনিয়ন থেকে এবারের মিছিলে সবচেয়ে বড় মিছিল নিয়ে সমাবেশে যোগদান করা হবে। আমরা ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ঝাকজমক ভাবে সবচেয়ে জমকালো মিছিল নিয়ে আমাদের নেতার ডাকে সভায় যোগ দিবো।  


এনায়েত নগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম জানান, আমার হচ্ছি শহরের সবচেয়ে জনবহুল এলাকার জনপ্রতিনিধি। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদের নেতা এমপি শামীম ওসমানের ডাকে যে কোন সময় আমরা ঝাপিয়ে পড়তে প্রস্তুত আছি। এনায়েত নগর ইউনিয়ন থেকে আমাদের সিনিয়র নেতাদের নেতৃত্বে এখান থেকে সবচেয়ে বড় মিছিল নিয়ে আমরা যোগদান করবো। আমরা জানিয়ে দিবো শামীম ওসমানের সমাবেশ সফল করার জন্য আমরাই যথেষ্ঠ।

 

ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য ও এনায়েত নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী সালাউদ্দিন জানান, আমরা আমাদের নেতার ডাকে যে কোন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। সেই সাথে আমরা ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল ও সেক্রেটারি শওকত আলীর নেতৃত্বে শামীম ওসমানের সভায় কয়েক হাজার লোক নিয়ে সমাবেশে উপস্থিত হবো। আমরা এনায়েত নগর ইউনিয়ন আওয়ামীলীগ সবচেয়ে শক্তিশালি তার জানান দিতে প্রস্তুত আছি।

 

ফতুল্লা থানা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা চৌধুরী বলেন, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জবাব দিতে আমাদের নেতা এমপি শামীম ওসমানের ডাকে সারা দিতে আমরা সব সময় প্রস্তুত আছি। যেহেতু আগামীতে ইউনিয়ন সম্মেলন সেখানে প্রত্যেকে যার যার অবস্থান জানান দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

 

তবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বা আমাদের নেতা এমপি শামীম ওসমান যখন ডাক দেয় তখন আমরা  বসে থাকতে পারি না। এই সমাবেশকে সফল করার জন্য আমরা সব সময় কুতুবপুর ইউনিয়ন থেকে সচেবেয় বড় মিছিল নিয়ে গেছি। এবারও তার ব্যতিক্রম নয়। ২৭ তারিখও ব্যাপক লোকের সমাগম নিয়ে আমরা সভায় যোগদান করবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন