ভাড়া নির্ধারণের পরও গলা কাঁটছে বন্ধু পরিবহন
চেঙ্গিস খান
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৭:৩০ পিএম
# অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো : ইসমত আরা
# ভাড়া বেশী নেয়ার প্রশ্নই উঠে না : রফিউর রাব্বি
নারায়ণগঞ্জ থেকে চিটাগাংরোড রুটে চলাচলরত বন্ধু পরিবহন মানুষের কাছে বন্ধু নামে প্রচার হলেও প্রতিদিন এই বন্ধুত্বের পরিচয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে সুকৌশলে সাধরণ মানুষের পকেট কাটছে। নারায়াণগঞ্জ টারমিনাল ঘাট থেকে জালকুড়ি পর্যন্ত যেখানেই যাত্রীদের গন্তব্য হোক না কেন তারা ২০ টাকার একটি টিকেট হাতে ধরিয়ে দেয় এবং ভাড়া নিয়ে প্রতিবাদ করারও কোন সুযোগ নেই পিশাচের মত আচরণের কারণে যাত্রীরা প্রতিবাদ করারও সাহস করে না।
১৭ আগষ্ট থেকে নারায়াণগঞ্জ জেলা প্রশাসক থেকে নির্ধারিত ভাড়ায় জানা যায়, নারায়াণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে শিবুমার্কেট পর্যন্ত যার দূরত্ব ৩ দশমিক ৭ কি.মি. যার নির্ধারিত ভাড়া হল ১০টাকা এবং নারায়াণগঞ্জ টারমিনাল ঘাট থেকে জালকুড়ি পর্যন্ত যার দূরত্ব ৬ কি.মি যার নির্ধারিত ভাড়া হল ১০টাকা।
কিন্তু তারা জেলা প্রশাসক থেকে নির্ধারিত ভাড়া উপেক্ষা করে তাদের মনগড়াভাবে তাদের বানানো টিকিট তৈরী করে এই রুটগুলোতে ২০ টাকা করে ভাড়া আদায় করছে। জানা যায়, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়াতে তারা এমনটা করার দুঃসাহস পাচ্ছে পরিবহনের এই মাফিয়ারা যেখানে প্রশাসনরে দেয়া নির্দেশনা উপেক্ষা করছে না।
এইভাবে প্রতিদিন তারা লাখ লাখ টাকা মানুষের পকেট কেটে হাতিয়ে নিয়ে এবং আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। আরও জানা যায়, এই রুটে চলাচলরত বাসগুলোর মধ্যে বেশিরভাগই সিএনজি গ্যাস দ্বারা চলাচল করে।
কিন্তু তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে কিভাবে ভাড়া বৃদ্ধি করে। ডিসি অফিস থেকে নির্দেশনা ছিল তাদের নির্ধারতি ভাড়া উপেক্ষা করে কেউ ভাড়া আদায় করলে মোবাইল টিমের তদারকিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, আমি এই ধরণের অভিযোগ পাইনি এই ধরণের অভিযোগ পেলে অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
এ বিষয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জের আহবায়ক রফিউর রাব্বি যুগের চিন্তাকে বলেন, বিষয়টা সম্পর্কে আমি অবগত নই। বিষয়টা যদি আসলেই সঠিক হয়ে থাকে তবে এব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেয়া উচিত। তাদের যদি বেশিরভাগ বাসই সিএনজি করা থাকে তাহলে তো ভাড়া বাড়ানোর প্রশ্নই উঠে না।
এ বিষয়ে বন্ধু পরিবহনের এমডি সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, মুঠোফোনে বিষয়টি অবগত হয়েই তিনি সাথে বলে দেন আমি এখন একটি ঝামেলায় আছি মিটিংএ আছি আপনার সাথে পরে কথা বলব বলে সাথে সাথে ফোন কলটি কেটে দেন ।


