জেলা পরিষদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী পিপি রকিব
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৯:৪৪ পিএম
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান প্রার্থী হতে প্রধানমন্ত্রীর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. রকিবউদ্দিন আহমেদ রাকিব। তিনি জানান, আশা করছি প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, আওয়ামীলীগের দুর্দিনে ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত তিনি আওয়ামীলীগের বিভিন্ন বড় বড় নেতাকর্মীদের মামলা পরিচালনা করেছেন। সেই মামলার কাগজপত্র আবেদনের সাথে প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন। এছাড়া ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত আওয়ামীলীগের সকল মিটিং গুলোতেও তিনি অংশগ্রহন করেছেন। পল্টন ও স্টেডিয়ামের সকল বেনার ফেষ্টুনও তিনিই লাগিয়েছেন। তিনি আরো জানান, বর্তমানে যারা জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তারা ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ঢাকায় আওয়ামীলীগের কোনো মিটিং এ অংশকগ্রহন করেনি। অন্যদিকে তিনি ছাত্র জীবনে সক্রীয়ভাবে ছাত্রলীগ এর কর্মী ছিলেন। ১৯৯০ সনে এরশাদ বিরোধী আন্দোলনে কারাবরণ করেছেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রকিব।


