বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিজেএ’র প্রতিনিধিদল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৬ পিএম
বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ)’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর নেতৃত্বে বিজেএ’র এক প্রতিনিধিদল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এর অংশ হিসেবে বিজেএ’র এক প্রতিনিধিদল টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার মাজার জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করেন, এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন, ফাতেহা পাঠ ও দোয়া প্রার্থনা করেন।
প্রতিনিধিদল মহান সৃষ্টি কর্তার নিকট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে মোনাজাত করেন এবং জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু জীবন, দেশ ও জনগণের সার্বিক সমৃদ্ধির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করেন।
প্রতিনিধিদলে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূইয়া, ভাইস চেয়ারম্যান এফ.এম সাইফুজ্জামান, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য যথাক্রমে আলহাজ¦ মোঃ নূরুল হোসেন, আলহাজ্ব মোঃ লিয়াকত হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ শহিদ হোসেন দুলাল, সোবহান শরিফ, শেখ দাউদ হায়দার, এস.এম সাইফুল ইসলাম পিয়াস।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মোঃ নূরুল ইসলাম বাবুল, এস,এম হাফিজুর রহমান, জিয়াউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান তারেক আফজাল সহ ঢাকা, নারায়ণগঞ্জ ও খুলনা দৌলতপুর অঞ্চলের বিশিষ্ট কাঁচাপাট ব্যবসায়ী ও রপ্তানীকারকগণ। এছাড়াও বিজেএ’র সচিব(ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন মিয়া সহ বিজেএ’র সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি


