বঙ্গবন্ধুর সমাধিতে জেলা মুক্তিযুদ্ধলীগের শ্রদ্ধা নিবেদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:০২ পিএম
জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট সকালে চাষাঢ়া শহিদ মিনারের সামনে থেকে সংগঠনের গাড়ি বহর গোপালগঞ্জ টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হয়।
দুপুরে জাতির জনকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া পাঠ করা হয়েছে। পরে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করে। আলোচনা সভায় আওয়ামী মুক্তিযুদ্ধলীগ নারায়ণগঞ্জ জেলা সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, আরো বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, সদস্য মোঃ আলী, খাদিজা বেগম, মৌসুমি আক্তার সহ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন। এন.এইচ/জেসি


