মহসিন ক্লাব’র নবনির্মিত ভবনের উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:০১ পিএম
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শহরের খানপুরে অবস্থিত ঐতিয্যবাহী মহসিন ক্লাব’র নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ফিতা ও কেক কেটে ক্লাবের নতুন ভবন উদ্বোধন করেন ইপলিয়ন গ্রুপ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান খানপুরের কৃতি সন্তান এই ক্লাবের দক্ষ খেলোয়ার ও সভাপতি রিয়াজ উদ্দিন আল মামুন। পরবর্তীতে পায়রা ও বেলুন উড়িয়ে খানপুর চিল্ডেন পার্ক খেলার মাঠ উদ্বোধন করেন তিনি। গত শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রাক্তন ফুটবলাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মহসিন ক্লাব বনাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলারা এতে অংশ গ্রহন করেন। খেলায় অংশ গ্রহন করেন দেশের নাম করা বিখ্যাত সাবেক জাতীয় দলের ফুটবলার মো. আসলাম, সাব্বির, রুপু, আলফাজ, রক্্ির, আরমান, গাউস, জাকির, নকিব, পান্নু, ফয়সাল, নজরুল, সুজন, সহিদ হোসেন স্বপন, বিদ্যুত শুভ্র, পারভেজ সহ আরো অনেক খেলোয়ার।
প্রধান অতিথি রিয়াজ উদ্দিন আল মামুন জানান, এই ক্লাব এবং মাঠের সাথে তার কৈশর জড়িত। এখানেই তিনি বড় হয়েছেন। শীতলক্ষ্যা নদীতে সাঁতার কেটেছেন। খানপুরে বোবার পুকুরে গোঁসলসহ অনেক স্মৃতিচারন করেন। তিনি আরো বলেন, আমি দিতে এসেছি নিতে না। এই এলাকা আমার জন্মস্থাান। সব সময় আমার মন এখানে পরে থাকে। তাই আগামী প্রজন্মকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধূলার কোন বিকল্প নেই।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ঐতিয্যবাহী মহসিন ক্লাব, খানপুরে প্রতিষ্ঠিত হয় ১৯৪৩ সালে। এক সময় জেলা পর্যায়ে বিভিন্ন খেলাধূলার সংগঠক ও খেলোয়ারদের মিলনমেলা ছিল এটি। খেলা শিখানো, যুবক এবং সমাজের উন্নতি সাধন করতে বিশেষ ভূমিকা রাখে এই মহসিন ক্লাব। এ কারনে জেলা ছাড়িয়ে সারা দেশে সুনাম ছড়িয়ে পরে। কালের বির্বতনে চলে যায় যুগের পর যুগ। জরজীর্ণ অবস্থাায় পরিণতয় এই ক্লাব। সম্প্রতি এই ক্লাবটি ভেঙ্গে পূর্ণগঠন ও আধুনিকায়ন করা হয় একটি ভবন ও খেলার মাঠ নির্মাণ করে দেন ইপলিয়ন গ্রুপের চেয়ারম্যান খানপুরের কৃতি সন্তান রিয়াজ উদ্দিন আল মামুন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিাত ছিলেন, জুনাইদ আবু সালে মুসা, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, হাজী সুজাত আলী, সামাল সরদার, নুর হোসেন ভূইয়া, নজরুল ইসলাম নজর, জাহিদ হাজী, সামসুজ্জামান ভাষানী, ১২ নং কাউন্সিলর শওকত হাসেম শকু, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, মো. জসিমউদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, তালেব হোসেন, বাবুল, জাহাঙ্গীর কবির পুকন, আলগীর কবির বকুল, মো.আসলাম, শিশু হাজী, দেলোয়ার, কাজল হোসেন, আরসাদুজ্জামান রিংকুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


