সাংবাদিক আনিসুজ্জামানের ইন্তেকাল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৪ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক আনিসুজ্জামান ইন্তেকাল করেছেন। আজ দুপুর আড়াইটায় রাজধানীর মগবাজারে হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর।
তিনি দীর্ঘদিন কিডনী জনিত কারণে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী সহ এক মেয়ে ও এক ছেলে রেখে মৃত্যুবরণ করেন। বাদ মাগরিব ফতুল্লা শিয়াচরস্থ নূর মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ী নবীগঞ্জ কদম রসুল দরগাহ অনুষ্ঠিত হবে এবং বন্দরের নবীগঞ্জ এলাকায় তাকে দাফন করা হবে।


