Logo
Logo
×

বিশেষ সংবাদ

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক ও শিশু সংগঠক অনু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২৮ পিএম

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক ও শিশু সংগঠক অনু
Swapno


ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আনিসুজ্জামান অনু ইন্তেকাল করেছেন। ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় রাজধানীর মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

তিনি ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও শিশু সংগঠক ছিলেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক অনুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সেলিম। এদিকে, সাংবাদিক আনিসুজ্জামান অনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুগের চিন্তা পরিবার।

 

 

সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন, যুগের চিন্তা পরিবার। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন