Logo
Logo
×

বিশেষ সংবাদ

পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা,গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১ পিএম

পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা,গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
Swapno

 


পরিবেশ অধিদপ্তরের অভিযানে নারায়ণগঞ্জে নদী দূষণকারী সুমি প্রিন্টিং এন্ড উইভিং ইন্ডাঃ (প্রাঃ) লিঃ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বন্দর স্টিল ইন্ডাষ্ট্রিজ লি. নামক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

 

গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এর বিদ্যুৎ বিছিন্নকারী টীম, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী টীম এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম কর্তৃক নগরপাড়া, দুপ্তারা, আড়াইহজার, নারায়ণগঞ্জ এ অবস্থিত সুমি প্রিন্টিং এন্ড উইভিং ইন্ডাঃ (প্রাঃ) লি. নামক কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনা করে।  

 

 

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, সুমি প্রিন্টিং এন্ড উইভিং ইন্ডাঃ (প্রাঃ) লি. নামক কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানাটিতে দীর্ঘদিন যাবৎ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং দূূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন ব্যতীত কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

 

 

ইতোপূর্বে কারখানাগুলিকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা হতে ক্ষতিপূরণ ধার্য ও আরোপ এবং ইটিপি স্থাপনের নির্দেশনা প্রদান করা হলেও উক্ত নির্দেশনা না মেনে কারখানা কর্তৃপক্ষ অব্যাহতভাবে পরিবেশ দূষণ করছিল।

 

 

বিভিন্ন দূষণকারী কারখানার অব্যাহত দূষণ স্থায়ীভাবে বন্ধ করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানাটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় হতে প্রস্তাব প্রেরণ করা হলে মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর মহোদয় কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্নের প্রস্তাব অনুমোদন প্রদান করেন।

 

 

এছাড়া মুরাদপুর, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ এ অবস্থিত বন্দর স্টিল ইন্ডা: লি: নামক কারখানাটিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (গ) অনুযায়ী অভিযান পরিচালনা করে ১ (এক) লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

দীর্ঘদিন যাবত কারখানাটির কালো ধোঁয়া দ্বারা এলাকার পরিবেশ দূষণের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী সকল কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এন.এইচ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন