Logo
Logo
×

বিশেষ সংবাদ

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৪ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৮ পিএম

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৪ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন আজ
Swapno


তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৪ মাস (সাড়ে নয় বছর) উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত হবে।  

 

 

উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়। এর দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ হত্যার এক বছরের মধ্যেই তদন্তকারী সংস্থা র‌্যাব হত্যার সকল রহস্য উন্মোচনের দাবি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা দেশবাসীকে জানিয়ে দেয় এবং উপস্থিত সাংবাদিকদের একটি অভিযোগপত্র বিতরণ করে।

 

 

অথচ র‌্যাবের তৈরী করে রাখা অভিযোগপত্র অদ্যবধি আদালতে পেশ করা হয় নাই। সাড়ে নয় বছর অতিবাহিত হলেও সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে এ হত্যার বিচার-প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে বলে সচেতন নারায়ণগঞ্জবাসী মনে করে। এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন