Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরজু রহমান ভূঁইয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪০ পিএম

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরজু রহমান ভূঁইয়া
Swapno

 

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চমক দেখালেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া। সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি আরজু রহমান ভূঁইয়া গতকাল মনেনায়নপত্র জমা দেয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মনোনয়নপত্র জমা দেয়ার মধ্য দিয়ে জেলা পরিষদের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বাড়লো।

 

ইতিমধ্যে জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সহ-সভাপতি বাবু চন্দশীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু,  আরজু রহমান ভূইয়া সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল মনোনয়নপত্র কিনেছেন। তাছাড়া শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি মতিন মাষ্টার ও স্পেশাল পিপি রকিবউদ্দিন রকিবও আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বমোট আওয়ামী লীগের ৯ জন প্রার্থী এবার জেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশী।

 

আগামীকাল (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। যেহুতু বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে সেহুতু কোন বিদ্রোহী প্রার্থী না হলে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীই জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সমূহ সুযোগ রয়েছে।  বিদ্রোহী প্রার্থী হলে তখন জেলা পরিষদের ৬১৫টি ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

 

প্রসঙ্গত, জেলা পরিষদের তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর। আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ছিল ৮ সেপ্টেম্বর, ১০ সেপ্টেম্বর প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন