Logo
Logo
×

বিশেষ সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চন্দনশীল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:১৩ পিএম

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চন্দনশীল
Swapno

 

অবশেষে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দনশীল মনোনয়ন পেয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১০ প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড চন্দনশীলকে বেছেঁ নিলো। বাবু চন্দনশীল ২০০১ সালের ১৬ জুন বোমা হামলার ঘটনায় দুই পা হারান। চন্দনশীল সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিত। এবারের সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চন্দনশীল। সেই প্রচেষ্ট ব্যর্থ হলেও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চন্দনশীলকে বেঁছে নেয় আওয়ামী লীগ।

 

 

১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য ১০ জন মনোনয়নপত্র জমা দেয়। যাদের অধিকাংশেরই আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার ইতিহাস রয়েছে। ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়া শেষে আজ ১০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদের জন্য মনোনিত প্রার্থী মনোনয়ন বোর্ডে চন্দন শীলকে বেছে নেয় আওয়ামী লীগ। মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই,

 

 

জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, আরজু রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সহসভাপতি বাবু চন্দনশীল, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিবউদ্দিন রকিব । আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চন্দনশীলের নাম আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেন।

 

 

বিএনপি জেলা পরিষদ নির্বাচনে না আসার সিদ্ধান্ত নেয়ার ফলে আওয়ামী লীগের মনোনয়নই আওয়ামী প্রার্থীদের জন্য চূড়ান্ত প্রতিযোগিতা। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চন্দনশীলকে দেওয়ার পরেও যদি কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায়  তখন জেলার সকল জনপ্রতিনিধিদের ৬১৫ ভোটের প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে আওয়ামী লীগের প্রার্থীকে। কিন্তু আপাত অবস্থায় মনে করা হচ্ছে, আওয়ামী লীগের মনোনিত প্রার্থীই জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জয়ী হবেন।

 

 

প্রসঙ্গত, জেলা পরিষদের তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

 

 

এদিকে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে বাবু চন্দনশীলকে চূড়ান্ত করায় অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু।

 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন