Logo
Logo
×

বিশেষ সংবাদ

চেয়ারম্যান পদে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আল জয়নাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:১০ পিএম

চেয়ারম্যান পদে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আল জয়নাল
Swapno

 

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও নির্বাচনের আভাস মিলেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবু চন্দনশীল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি নির্বাচনে না আসার ঘোষণায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ছিলেন চন্দনশীল। তবে ১১ সেপ্টেম্বর  রোববার সকাল ১১ টায় নরায়ণগঞ্জে জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় অন্যতম  উপদেষ্টা আলহাজ্ব মো.জয়নাল আবেদীন।

 

নির্ভরযোগ্য সূত্রে জানা যায় রোববার বিকাল ৩ ঘটিকার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গুলশান কার্যালয়ে পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের মো. জয়নাল আবেদীনকে  নারায়ণগঞ্জ জেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য অনুমোদন দেন এই সংক্রান্ত একটি প্রত্যায়ন পত্র আল জয়নাল আবেদীনকে পার্টির পক্ষ থেকে প্রদান করা হয়। নির্বাচন প্রসঙ্গে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ নানা সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন সহ জনসেবা করার মানসে জাতীয় পার্টির রাজনীতি করি।

 

জেলা পরিষদ সরকারের একটি  জনকল্যান মূলক সংস্থা। আমি নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়নের জন্য এবং সততা, ন্যায় নিষ্ঠা ও নিরপেক্ষ ভাবে গণমানুষের সেবা করার জন্য জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পার্থী হয়েছি। আমি সকলের সহযোগিতা দোয়া এবং সম্মানিত জনপ্রতিনিধি যারা জেলা পরিষদ নির্বাচনে ভোটার, আমি তাহাদের কাছে সবিনয়ে ভোট প্রার্থনা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন