তৃতীয় দিনে মনোনয়ন সংগ্রহ করলেন ৩ জন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ পিএম
আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দিনে সাধারন সদস্য আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩ প্রার্থী। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. মতিউর রহমানের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
তারা হলেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদ ১ নং ওয়ার্ডে সদস্য পদে এডভোকেট রাশেদ ভূইয়া, ৩ নং ওয়ার্ডে সদস্য পদে আবু নাইম ইকবাল,৪ নং ওয়ার্ডে সদস্য পদে মিয়া মোঃ আলাউদ্দিন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন –২০২২ আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তরিখ আগামী ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টোম্বর। আপীলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ১৭ অক্টোবর। এন.এইচ/জেসি


