Logo
Logo
×

বিশেষ সংবাদ

দ্রুত গ্যাস সরবরাহ না করা হলে কঠোর আন্দোলন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৯ পিএম

দ্রুত গ্যাস সরবরাহ না করা হলে কঠোর আন্দোলন
Swapno

 

নারায়ণগঞ্জ শহর ও শহরতলী এলাকার আবাসিক চুলায় গ্যাস সংকট নিরসন ও নিরবিচ্ছিন্ন পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবীতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় চাষাড়া বালুর মাঠ মাঠস্থিত ‘তিতাস গ্যাস অফিস ঘেরাও’ কর্মসূচি’ পালিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন এর সঞ্চালনায় তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন।

 

 

সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, মহিলা শাখা সভাপতি বেগম আঞ্জুমান আরা আকসির, সভাপতি মন্ডলীর সদস্য কুতুব উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, সভাপতি মন্ডলীর সদস্য রোকসানা খবির, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সম্পাদক মন্ডলীর সদস্য পপি রানী সরকার, মহিলা সম্পাদিকা খোদেজা খানম নাসরিন, কুতুবপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি জামাল উদ্দিন বাচ্চু।

 


এ সময় উপস্থিত ছিলেন- সভাপতি মন্ডলীর সদস্য আঃ কুদ্দুস আজাদ, মোঃ সেলিম হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, আঃ সাত্তার ভুট্টু, আশরাফুজ্জামান পাপ্পু, অর্থ সম্পাদক হাজী মোঃ রুহুল আমিন, প্রচার সম্পাদক ওহিদুজ্জামান জামান, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, জহিরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, মোস্তফা কামাল, এড. বি.এম হোসেন, এস.আই শাকিল, ইমামুল হাসান হিমু, তোফাজ্জল হোসেন, আঃ খালেক সিদ্দিক, গোলাম মোস্তফা,

 

 

মাহবুবুর রহমান রিপন, সাইফুল ইসলাম, উত্তম কুমার দাস পান্ডু, মোক্তার হোসেন, মোহাম্মদ আলী, আল আমিন, দেলোয়ার হোসেন দেলু, হাবিবুর রহমান শিক্ষক, কাইয়ুম নবাব, খ ম সুলতান, মোঃ ফয়সাল, অপূর্ব, নূর হোসেন, শুক্কুর, কুতুবপুর দেলপাড়া সমাজকর্মী মোঃ নাসির প্রধান, জামিল, অনুপম সরকার, তাহের উদ্দিন সানি, মোঃ হুমায়ুন, ইয়াকুব আলী, আবদুল্লাহ, আঃ রব, মোঃ টিটুল, মোঃ রিজন, মোঃ হীরা, মোঃ জামাল হোসেন প্রমুখ।

 

 


সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ বলেন, গ্যাসের এই তীব্র সংকট সমাধানের লক্ষ্যে আমরা ২০১৩ সাল থেকে আন্দোলন করে আসছি এবং তিতাস এর এমডি’র সাথে ঢাকায় দফায় দফায় বৈঠক করে নারায়ণগঞ্জে আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য তার নিকট দাবী পেশ করি। ২০১৫ সালে গোদনাইল থেকে চাষাড়া হয়ে পঞ্চবটি পর্যন্ত ১২ ইঞ্চি নতুন গ্যাস লাইন স্থাপনে গোদনাইল এলাকায় পুরোনো ৬ ইঞ্চি পাইপ লাইনের উপরে অবৈধ দালান কোঠা ঘর বাড়ি নির্মাণ করে দখলদাররা তিতাসের বিরুদ্ধে মামলা করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

 

 

এ প্রেক্ষিতে আমরা তিতাসের পক্ষ হয়ে মামলা পরিচালনা করে পাইপলাইন স্থাপনের রায় পেয়ে তিতাসের সাথে আমরা উপস্থিত থেকে গোদনাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদে তিতাসকে আমরা ১২ ইঞ্চি পাইপলাইন স্থাপনে সহযোগিতা করি। তখন তিতাস গ্যাসের এম.ডি আমাদেরকে নতুন ১২ ইঞ্চি লাইনের চাষাড়া পয়েন্ট থেকে নিতাইগঞ্জ পর্যন্ত ৬ ইঞ্চি লাইন স্থাপন ও পুরাতন ২ ইঞ্চি সরবরাহ লাইন বদল করে ৪ ইঞ্চি পাইপ লাইন স্থাপনে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন তিতাস কর্তৃপক্ষ বলেছিল, আগামী ৫০ বৎসরেও নারায়ণগঞ্জে গ্যাস সংকট হবে না। কিন্ত অত্যন্ত পরিতাপের বিষয় কিছুদিন যাবৎ আবারো আবাসিক চুলায় চরমভাবে গ্যাস সংকট দেখা দিয়েছে।

 

 

এমনকি দিনের বেলা তো দূরে থাক গভীর রাতেও গ্যাসের দেখা মিলছে না। যে কারনে মা-বোনদের রান্নার কাজে হিমশিম খেতে হচ্ছে। গ্যাস সংকট নিরসনে সম্প্রতি মাননীয় সাংসদ একেএম শামীম ওসমান সাহেব এর ডি.ও লেটারের প্রেক্ষিতে সামান্য কিছুটা উন্নতি হলেও এখনো চরম গ্যাস সংকটে অধিকাংশ আবাসিক এলাকা।

 

 

এর থেকে পরিত্রাণ পেতে অনতিবিলম্বে আবাসিক চুলায় নিরবিচ্ছিন্ন পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবী জানাচ্ছি এবং নারায়ণগঞ্জ শহর ও শহরতীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করনে গোদনাইল-পঞ্চবটি নবমির্মিত ১২ ইঞ্চি লাইনের চাষাড়া পয়েন্ট হতে নিতাইগঞ্জ পর্যন্ত প্রতিশ্রুত ৬ ইঞ্চি সরবরাহ পাইপ লাইন স্থাপন ও পুরোনো সার্ভিস পাইপ লাইন সংস্কার করে নতুন অধিক ব্যাসের পাইপ স্থাপন করার জোর দাবী জানাচ্ছি। অন্যথায় ভুক্তভোগী সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

 

 

‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, গ্যাসের জন্য মানুষ ঠিক মতো রান্না করতে পারে না। ছেলে-মেয়ে স্কুলে যাওয়ার সময় নাস্তা দিতে পারে না। রাত্রী জেগেও গ্যাসের অভাবে রান্না করতে পারে না। তাই তিতাস কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আপনাদের জটিল সমস্যা যদি থাকে অন্তত্যপক্ষে ভোর ৬ টা থেকে বেলা ২ পর্যন্ত আমাদের গ্যাস দেন। তারপরে রাত ৮ টার পর থেকে আবার গ্যাস দেন। তিনি আরো বলেন, যদি গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না হয় তাহলে জনগণকে সাথে নিয়ে হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

মো. নাসির উদ্দিন মন্টু বলেন, তিতাস গ্যাসের দূর্নীতিবাজরা আপনারা সাবধান হয়ে যান। দুর্নীতি বন্ধ করুন, আমাদের গ্যাস দিন। আপনাদের কোন যুক্তি মানি না, মানব না। প্রয়োজনে এই গ্যাস পাওয়ার জন্য আমরা হরতাল দিব। মা- বোনদের নিয়ে ঝাড়ু মিছিল করবো। এমনকি এই অফিসের সম্মুখে দিনের পর দিন আমরা অবস্থান ধর্মঘট পালন করবো। সমাবেশ শেষে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বরাবর ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের নেতৃবৃন্দ একটি দাবীমানার স্মারক লিপি প্রদান করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন