Logo
Logo
×

বিশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক এমপি পুত্র আশা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৫ পিএম

পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক এমপি পুত্র আশা
Swapno



নিজেকে নগন্য লোক দাবি করে সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করার ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালামের পুত্র। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক একাউন্ট থেকে স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষনা দেন।

 

স্ট্যাটাসে তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটির ঈমানদের সাথে আমার মতো একজন নগন্য লোক না থাকাটাই শ্রেয়। তাই আমি এই কমিটি থেকে পদত্যাগ করলাম। শহীদ জিয়া'র আদর্শ বুকে ধারন করে দেশমাতা বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক, আমার নেতা জনাব তারেক রহমানে নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিটি আন্দোলন সংগ্রামে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবো।

 

এর আগে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে মহানগর বিএনপির ৪১ সদস্য কমিটি ঘোষনা করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে অ্যাড. সাখাওয়াত হোসেনকে। আর সদস্য সচিব করা হয়েছে অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুকে। কমিটিতে যুগ্ম আহবায়ক যারা ছিলেন- যুগ্ম আহবায়ক এড. জাকির হোসেন, সরকার হুমায়ুন কবির, আব্দুর সবুর খান সেন্টু, আতাউর রহমান মুকুল, আবু কাউসার আশাসহ প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা মুঠোফোনে কমিটিতে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন