Logo
Logo
×

বিশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে ফেরার পথে বরযাত্রী নিয়ে বাস খাদে, নিহত ৩

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৮ পিএম

সিদ্ধিরগঞ্জে ফেরার পথে বরযাত্রী নিয়ে বাস খাদে, নিহত ৩
Swapno


# আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থাও গুরুতর

নরসিংদীর মাধবদী হতে সিদ্ধিরগঞ্জে চৌধুরী বাড়ি থেকে ফেরার পথে বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে বাস খাদে পড়ে তিন বরযাত্রী নিহত হয়েছে। এছাড়া অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বিকালে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী নামক স্থানে এই ঘটনা ঘটে।

 

 

নিহতদের মধ্যে  চৌধুরীবাড়ি গোদনাইল এলাকার শাহজাহান, বাস ড্রাইভার এবং লড়ির ড্রাইভার নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিকালে নরসিংদীর দিক থেকে বরযাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাওয়ার পথে শিমুলতলী নামক স্থানে এসে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়।

 

 

এই সময় স্থানীয় লোকজন বাস থেকে যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তিনি আরো জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের চালককে হাসপাতালে পাঠাই। তার অবস্থাও আশংকা জনক। আহত ৮/১০ জনের মধ্যে ৩ জনের অবস্থা  গুরুতর ছিল।

 



তিনি যুগের চিন্তাকে জানান, তাঁতখানা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সাথে নরসিংদী জেলার মাধবদী পলাশপুর শেখেরচর বাজার এলাকার শেখ জালালের মেয়ে বিথির সাথে বিয়ে ঠিক হয়। বিয়ের দিন অর্থাৎ আজ দেড়টার দিকে বরযাত্রী নিয়ে মাধবদী রওনা হন।

 

 

বিয়ে শেষে ফেরার পথে আড়াইহাজারের শিমুলতলী এলাকায় দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত আরো দশজনকে নানা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহতদের মধ্যে বরের পিতা নুরুল ইসলামও রয়েছে। তবে দুর্ঘটনায় বর-কনে সুস্থ রয়েছেন।

 



এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বাস ঢাকার দিকে যাওয়ার পথে শিমুলতলী নামক স্থানে এসে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে বরযাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। এরপরপরই গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  রাতে খাদ থেকে বাসটি উদ্ধার করেছে পুলিশ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন