চাষাড়া রেলস্টেশনে মা-ছেলের মাদকের বিশাল হাট
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:০০ পিএম
দিনদুপুরে নারায়ণগঞ্জ শহরে অন্যতম মাদক স্পট চাষাড়া রেলস্টেশন এলাকায় মা ও ছেলের মাদক ব্যবসা, যেন দেখার কেউ নেই। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারে কার্যালয়ের ঠিক কিছুটা দুরে চাঁনমারী রেলস্টেশন এলাকায় মা আয়েশা ও ছেলে মিলন এর মাদক ব্যবসা পুরো জমজমাট।
তাদের সেকেন্ড ইন কমান্ড হিসাবে কাজ করছে মন্টু যার নিয়ন্ত্রণে পুরো স্টেশন এলাকার মাদক ব্যবসা। মাদক ব্যবসা করার জন্য পুরো স্টেশন এলাকা জুড়ে তাদের রয়েছে বিশাল এক বাহিনী । যদি পুলিশ বা প্রশাসনের কোন সংস্থা তাদের ধরতে আসে তার আগেই খবর পেয়ে সরে যান তারা।
চাষাড়া রেলস্টশন এলাকায় বেশির ভাগ মাদক নিতে আসে ফতুল্লা, পাগলা, গেন্ডারিয়া, ঢাকা কমলাপুর থেকেই বেশি মাদকসেবী লোক আসে চাষাড়ার এ মাদক স্পটে। মা ও ছেলে প্রতিদিন মাদক বিক্রি করে লাখ লাখ টাকা। মাদক এর টাকার ভাগ নেন চাষাড়া রেলস্টেশন রেলওয়ে পুলিশসহ বিভিন্ন পেশার মানুষ।
ঢাকা -নারায়ণগঞ্জ ট্রেন রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে যার বেশির ভাগ কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী তারা ট্রেন থেকে নামেন এই মাদকের হাটে। এতে সাধারণ ছাত্র-ছাত্রীরা নানা ধরনের হয়রানির শিকার হন। ট্রেনের যাত্রীরা বিভিন্ন সময়ে বিরক্ত হন মাদকসেবী অথবা মাদক বিক্রেতাদের উৎপাতে।
চাষাড়া রেলস্টশন স্পটটি মাদকসেবীদের যেমন একটি মিলনমেলা ঠিক তেমনিভাবে মাদক ব্যবসায়ীদের জন্য সহজ ট্রানজিট রুট হওয়ায় মাদকের বড় বড় চালান কৌশলে এই পথেই পাচার হয় বলে এলাকাবাসী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। এই বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকতা রেজাউল হক এর দৃষ্টি আর্কষণ করা হলে; তিনি বলেন, ‘আমার সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করছি। আপনারা আমাদের সঠিক তথ্য দিন আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এন.এইচ/জেসি


