Logo
Logo
×

বিশেষ সংবাদ

দ্রুত গতির কারণেই দুর্ঘটনা  বেশী ঘটে : আবদুল করীম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

দ্রুত গতির কারণেই দুর্ঘটনা  বেশী ঘটে : আবদুল করীম
Swapno

 

‘চালক, যাত্রী, পথচারী - সঠিক প্রশিক্ষন গ্রহন করি, দুর্ঘটনা মুক্ত দেশ গড়ি’, এ স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে গাড়ি চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় পঞ্চবটিস্থ নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ২৫৫৮) কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানি লিঃ, মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন, সেবক, মোটর ড্রাইভিং স্কুল মালিক এসোসিয়েশন, ন্যাশনাল রোড সেফটি এলায়েন্স ও ইউনাইটেড রোড সেফটি ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

 

কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক এর এডমিন মোঃ আব্দুল করীম। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। আপনাদের মধ্যে যারা গাড়ির চালক হিসেবে কর্মরত রয়েছেন তাদের প্রত্যেকেরই পরিবার রয়েছে। একজন চালক যখন গাড়ির স্টিয়ারিংয়ে বসে তখন সে সেখানে বসেই তার সকল কাজ সম্পন্ন করে।

 

 

ঐ সময়টাতে একজন ড্রাইভারের কখনোই মোবাইল ফোনে কথা বলা উচিত নয় আর যদি একান্তই প্রয়োজন হয় তাহলে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে কথা বলা উচিত। কারন জীবনের চেয়ে মোবাইলে কথা বলাটা গুরুত্বপূর্ণ নয়। গাড়িতে থাকা অবস্থায় যদি আপনি কোন অন্যায় বা দূর্ঘটনা ঘটান  তাহলে প্রশাসন আপনাকে খুঁজে বের করবেই। তাই আপনার অবহেলায় যেন কোন দূর্ঘটনা না ঘটে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। গাড়ির চালকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, অনেক গাড়ির চালক নেশায় আসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় কখনোই আপনারা গাড়ি চালাবেন না।

 

 

নিজের পরিবারের কথা ভেবে নেশাকে বর্জন করুন। আপনাকে মনে রাখতে হবে, যত বেশী গতি তত বেশী ঝুঁকি। দ্রুত গতির কারনেই দূর্ঘটনা বেশী ঘটে। নিজের জন্য, নিজের পরিবারের জন্যে হলেও আপনাকে গাড়ি নিয়ন্ত্রনে রেখে চালাতে হবে। আপনার ধৈর্য্যচ্যুত ঘটলেই দূর্ঘটনা ঘটবে। তাই গাড়ি চালানোর সময় সকল নিয়ম-কানুন মেনেই সবাইকে গাড়ি চালানোর আহ্বান জানাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ড্রাইভার্স টেশনিক্যাল কোম্পানী লিঃ এর চেয়ারম্যান নূর নবী শিমুল, প্রিন্সিপাল আবেদ হোসেন পলাশ, পরিচালক দপ্তর জহিরুল ইসলাম,

 

 

সেবক এর প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ বাবুল, ন্যাশনাল রোড সেফটি এলায়েন্স এর সহ-সভাপতি মোঃ নূর আলম, জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক মোঃ ফিরোজ আলম বকুল, মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-মামুন সরকার, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক মোঃ এনায়েত হোসেন, প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, কার্যকরি সদস্য মোঃ শাহজাহান খান, জুয়েল মিয়া, সবুজ হোসেন পিন্নু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন