Logo
Logo
×

বিশেষ সংবাদ

সংবাদ প্রকাশের পর চাষাঢ়া থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৬ পিএম

সংবাদ প্রকাশের পর চাষাঢ়া থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno


গতকাল নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় চাষাঢ়া রেলস্টেশন এলাকায় মা আয়েশা ও ছেলে মিলন এর মাদক  ব্যবসার নিউজ প্রকাশ হওয়ারে পরে (১৮সেপ্টেম্বর) বিকালে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২মাদক ব্যবসায়ীকে আটক করে।  

 

 

 

মাদক ব্যবসায়ীরা হলো, রেলস্টেশনে মাদক এর ডিলার মা আয়েশা ও ছেলে মিলন এর সেকেন্ড ইন কমান্ড মন্টু মিয়া (২৭) ও মো. ইউসুফ (২৮) । তাদের কাছ থেকে ১৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়, যার ওজন প্রায় ১৫ গ্রাম।  অভিযানে দুইজনকে আটক করা হলেও এখনো অধরা রয়ে গেছে চাষাঢ়া রেলস্টেশনের মাদক এর মূল হোতা মা আয়েশা ও ছেলে মিলন।

 

 

 

যাদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ, মাদক এর দিকে হেলে পড়ছে স্কুল, কলেজ পরুয়া ছেলে-মেয়েরা। চাষাঢ়া রেলস্টশন এলাকায় ফতুল্লা, পাগলা, গেন্ডারিয়া থেকেই বেশি মাদকসেবী লোক আসে চাষাঢ়ার এই মাদক স্পটে। মা ও ছেলে প্রতিদিন মাদক বিক্রি করে লাখ লাখ টাকা।  

 

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান জানান, ‘তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে; আগামীকাল থানায় প্রেরণ করা হবে।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন