Logo
Logo
×

বিশেষ সংবাদ

দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি: আনিস

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৩ পিএম

দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি: আনিস
Swapno

 

সারাদেশে স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজানোর জন্য সেপ্টেম্বরকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগকে তৃনমূল থেকে শক্তিশালী ভাবে গড়ে তোলার লক্ষে সাতটি টিমে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রায় ২০ জন নেতা কর্মী নারায়ণগঞ্জে কাজ করছেন। তাদের সাথে জেলা মহানগরের নেতৃবৃন্দ সহযোগিতা করে যাচ্ছে।

 

 

তারই অংশ হিসেবে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতা করে যাচ্ছে। সেই সাথে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে শক্তিশালী করার জন্য সদস্য সংগ্রহ করছেন তিনি।  

 

 

শনিবার ১৭ সেপ্টেম্বর সকালে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। একই সাথে এসময় স্থানীয় নেতা কর্মীদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিতরণ করা হয়। এসময় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস সদস্য ফরম সংগ্রহ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন এর হাত থেকে।

 

 

এসময় বক্তব্য দিতে গিয়ে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস জানান, আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার পিতা ডা. হাজ্বী আতিক উল্লাহ পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। আর আমি ছাত্রলীগ থেকে দক্ষতার সাথে সংগঠনকে নেতৃত্ব দিয়ে আসছি। যা ইতোমধ্যে স্থানীয় নেতা কর্মীরাও জানেন। সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি।

 

 

আমার ভাই আরিফ আহমেদ সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা চাই দলকে ঐক্যবদ্ধ ভাবে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য। সেই লক্ষে আমরা সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ করে তাদের মাঝ থেকে তৃনমূল পর্যায়ে নেতৃত্ব তৈরীর জন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মোতাবেক কাজ করছি।

 

 

তার জন্য কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। তাই আমি মনে করি সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগে যারা দলের জন্য নিবেদিত প্রান তাদের কে মূল্যায়ন করে সঠিক যোগ্য স্থানে দায়িত্ব দেয়া হবে। আমি সেই ছাত্রলীগ থেকে দলের জন্য নিবেদিত হয়ে নেতৃত্ব দিয়ে আসছি। দল আমাকে মূল্যায়ন করবে আমি সেই প্রত্যাশা করি।  

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কার্যনির্বাহী সংসদ  কাজী মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, জাতীয় পরিষদের সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এডভোকেট মো. সাইদুর রহমান। এছাড়া স্থানীয় নেতাদের মাঝে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ডা.আতিক উল্লাহ,

 

 

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ভিপি জামির হোসেন রনি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল ভূইয়া ( মামুন), রবিন আহমেদ, সাত্তার প্রধান, এম এস আলম ভূঁইয়াসহ আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন