Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিকের ৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৯ পিএম

নাসিকের ৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা
Swapno


# গত বছরের তুলনায় বাজেট কমেছে শত কোটি টাকা



নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (২০২২-২০২৩) অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল বেলা ১২টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলানয়াতনে এ বাজেট ঘোষনা করা হয়।

 

 

 

 

 

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে। বাজেট ঘোষণারর পর এনসিসি’র বিভিন্ন কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরদের পুরস্কার বিতরন করেণ মেয়র আইভী।

 

 

 

এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও শহিদুল ইসলামের সঞ্চালনায় এনসিসির সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ও প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত বছরের বাজেটের তুলনায় এবছরের বাজেট প্রায় ১০০ কোটি টাকা কম। ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ছিলো ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা।

 

 



এদিকে নাসিকের ১১তম বাজেট অধিবেশনের বক্তব্য রাখতে গিয়ে মেয়র আইভী সকলের উদ্দেশ্যে বলেন, ‘বাস্তবতা অনুযায়ী বাজেট ঘোষণা করেছি। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন করতে চাই। আপনারা দয়া করে ট্যাক্স সময়মতো দেবেন। আপনারা গ্যাসের টাকা দেন। ইলেক্ট্রিসিটি বিল দেন। আমরা দিন-রাত পরিশ্রম করে আপনাদের জন্য কাজ করছি। আমি কর্মচারীদের বেতন কোথা থেকে দেবো, ট্যাক্স না দিলে আমি আপনাদের কাঙ্খিত সেবা দিতে পারবো না।’

 

 

 

 

 



শীতলক্ষ্যাকে পরিচ্ছন্ন করতে কাজ করছেন দাবি করে মেয়র বলেন, ‘আপনাদের চাহিদা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। শীতলক্ষ্যাকে পরিচ্ছন্ন করতে আমরা কাজ করছি। অনেকে অভিযোগ করেন ড্রেনের পানি শীতলক্ষ্যাকে দূষিত করছে।

 

সেটা শুধু ২০ শতাংশ। বাকি ২০ শতাংশ গার্মেন্টস ও ডাইংয়ের পানি। এ ২০ শতাংশ বন্ধ করার জন্য আমরা ইটিপির মাধ্যমে পানি পরিশোধন করে ফেলবো। আমরা বলেছি ট্রেড লাইসেন্স বন্ধ রাখবো যদি পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকে’। 

 

 

 

 

 

নগরবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে মেয়র আরো বলেন, ‘আপনারা জানেন আমাদের চারটি নগর স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এর বাইরেও অনেকে আমাদের সঙ্গে কাজ করছে। বয়স্ক যারা আছেন তাদের চিকিৎসা সেবার জন্য আমরা কাজ করি।

 

 

 

দেওভোগ আর্বান হাসপাতালে আমরা কিডনি ডায়ালিসিস চালু করেছি। সিদ্ধিরগঞ্জেও আমরা এটা চালু করতে যাচ্ছি। আমাদের ১৫ নম্বর ওয়ার্ডে আরেকটি হাসপাতাল ফ্রি স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হতদরিদ্র নারীদের পাশে দাঁড়িয়েছে। আমাদের এমন নারী আছে যারা গাড়ি চালাচ্ছে। আমরা ক্ষুদ্র ঋণও দিয়ে যাচ্ছি’।

 

 

 

 

 

 

নাসিকের বাজেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুদ্দীনসহ নারায়ণঘঞ্জ সিটি করপোরেশনের সকল কাউন্সিলরবৃন্দ।    এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন