জেলা ও দায়রা জজ আদালতে ৩টি মামলায় হাজিরা দিলেন মান্নান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৬ পিএম
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ৩টি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বুধবার (২১ সেপ্টেম্বর) সোনারগাঁও থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সকাল থেকেই জেলা ও দায়রা জজ আদালতে বিভিন্ন মামলায় হাজিরা দেন।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন মান্নান। সে ঘটনায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়েই তার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে হাজিরা দেন আদালতে।


