Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলা পরিষদের ৩নং সদস্য পদে হাড্ডাহাড্ডি লড়াই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

জেলা পরিষদের ৩নং সদস্য পদে হাড্ডাহাড্ডি লড়াই
Swapno


 
আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে ইতিমধ্যেই সকল প্রার্থীরা তাদের প্রার্থীতা বৈধ হিসেবে ঘোষনা পেয়েছে। বৈধতা পাওয়ার পর পরই নিশ্চিত হওয়া গেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী চন্দন শীল একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৪নং ও ৫নং সাধারণ আসনের সদস্য প্রার্থীরা বিনা প্রতিদ্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ১,২ ৩নং সাধারণ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যার মধ্যে ৩নং সাধারণ আসনে ভোটের মাঠে তুমুল লড়াইয়ের আশঙ্কা রয়েছে।

 

 

৩নং সাধারণ আসনে ৪জন প্রার্থী বৈধতা নিয়ে মাঠে রয়েছে। প্রার্থীরা হলেন জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,গত নির্বাচনে প্রতিদ্ধন্ধি প্রার্থী আবু নাঈম ইকবাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক ওমর ও সাংবাদিক শেখ এনামুল হক বিদ্যুৎ।  

 

 


সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি উপজেলা থেকে ৩জন পুরুষ ও একজন মহিলা নির্বাচিত হলেও এবার নির্বাচন কমিশন এটাকে সংশোধন করে প্রতিটি উপজেলা থেকে একজন পুরুষ ও তিনটি উপজেলা থেকে একজন নারী সদস্য নির্বাচিত করার পদ্ধতি চালু করেছেন। গত জেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলা থেকে ৩টি ইউনিয়নের জন্য ১জন পুরুষ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

 

এছাড়া পুরো উপজেলা থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। বর্তমানে সোনারগাঁ উপজেলা নিয়ে জেলা পরিষদের ৩নং সাধারণ আসন গঠিত হয়েছে। কিন্তু এ বছর ৩ উপজেলা থেকে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন করবে। যেখানে ১০টি ইউনিয়ন একটি উপজেলা ও পৌরসভা জনপ্রতিধিদের ভোট রয়েছে। যেখানে পুরো উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৩৩টি।

 


 
জেলা পরিষদের ৩নং সাধারণ আসনে চারজন প্রার্থীর মধ্যে ভোটের মাঠে তুমুল লড়াই আশঙ্কা রয়েছে। তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ব্যাপক শক্তিশালী। চার জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থীই গত জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ধিতা করেছিলেন। ধারণা করা হচ্ছে ৩নং সাধারণ আসনে চারজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ এই তিনজন প্রার্থীই রাজনৈতিক ভাবে ব্যাপক শক্তিশালী এবং তাদের তিনজনের পরিবারই রাজনৈতিক পরিবার।

 


 
জেলা পরিষদের ৩নং সাধারণ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম তিনি জেলা পরিষদের সাবেক সদস্য পাশাপাশি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তার পরিবারের রয়েছে বর্ণাড্য রাজনৈতিক ইতিহাস। তিনি বর্তমানে তিনি জেলা স্বেচ্ছসেবকলীগে সভাপতি প্রার্থী হয়ে জেলা জুড়ে স্বেচ্ছসেবকলীগকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন

 

 

এর আগে  উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি সাবেক সদস্য ছিলেন। তিনি জেলা পরিষদের সদস্য থাকা অবস্থায় তার নির্ধারিত ইউনিয়ন গুলোতে রাস্তাঘাট, মসজিদ-মাদ্রসাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। এছাড়া উপজেলার সকল জনপ্রতিধিদের সাথে রয়েছে তার সুসম্পর্ক।

 


 
জেলা পরিষদের ৩নং সাধারণ আসনের প্রার্থী আবু নাঈম ইকবাল এর আগের জেলা পরিষদ নির্বাচনে সমান সমান ভোট হওয়ায় লটারির মাধ্যমে পরাজিত হয়েছিলেন। এছাড়া রাজনৈতিক ভাবেও রয়েছে তার ব্যাপক পরিচিতি বর্তমানে তিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

রাজনীতির বাইরেও একজন ক্রীড়া সংগঠক ও শিক্ষাঅনুরাগী হিসেবে তার পরিচিতি রয়েছে। শিক্ষাঙ্গান ও ক্রীড়াঅঙ্গনে দুটি খাতেই তিনি ব্যাপক কাজ করেছেন। পাশাপাশি বিগত দিনে বর্তমান সংসদ সদস্যের পাশে থেকে বিভিন্ন উন্নায়ন কাজে সহযোগীতা করেছেন এবং উপজেলার সকল জনপ্রতিনিধি দের সাথে রয়েছে তার সুসম্পর্ক।

 


 
জেলা পরিষদের ৩নং সাধারণ আসনের প্রার্থী হয়ে প্রথম জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ফারুক ওমর। পাশাপাশি তিনি স্বেচ্ছাসেবকলীগের রাজনীতিতে সংক্রিয় রয়েছেন। তার দুই ভাই সেনারগাঁয়ে জনপ্রতিনিধি হিসেবে রয়েছে। এক ভাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরকে ভাই কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে রয়েছে। তার দুই ভাই জনপ্রতিনিধি হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি দের ব্যাপক সর্মথন রয়েছে।

 


 
জেলা পরিষদের ৩নং সাধারণ আসনের প্রার্থী হয়ে প্রথম জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক শেখ এনামুল হক বিদ্যুৎ। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত রয়েছেন। পাশাপাশি সাংবাদিক হিসেবেও তিনি সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ গ্রহন করছেন। সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

 


 
জেলা পরিষদের ৩নং সাধারণ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম জানায়, আসলে এই নির্বাচনে আমার বিপরীতে যারা প্রার্থী হয়েছে সকল যোগ্য প্রার্থী। এই ৩নং সাধারণ আসনের তুমুল প্রতিদ্বদ্ধিতা হবে প্রতিদ্বদ্ধিতা মূখড় নির্বাচন হবে। আমি যেহেতু আগের বার নির্বাচন করেছি বিজয়ী হয়েছি এবার শতভাগ আশাবাদী নির্বাচন করব।

 


 
জেলা পরিষদের ৩নং সাধারণ আসনের প্রার্থী আবু নাঈম ইকবাল জানায়, আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি জয় লাভের আশায় আশা করি জয় লাভ করব। প্রার্থী কাউকেই খাটো চোখে দেখি না এবং প্রতিদ্বদ্ধিতামূলক নির্বাচন হবে।
 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন