# অয়ন ওসমানের অস্ত্রোপচার সফল হয়েছে
রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দীর্ঘ প্রায় ৫ ঘন্টা ব্যাপী অস্ত্রোপচার (সার্জারি) পর চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান। তিনি নারায়ণগঞ্জ শহরে জেড এন আইটি সলিউশন এবং জেড এন শিপিং নামে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
অয়ন ওসমানের পারিবারিক সূত্র জানা যায়, দীর্ঘ প্রায় ৫ ঘন্টা ব্যাপি অপারেশন (অস্ত্রোপচার) হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে তাঁকে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে অয়ন ওসমানের দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে। এন.এইচ/জেসি


