Logo
Logo
×

বিশেষ সংবাদ

চন্দন শীলকে নারায়ণগঞ্জ সু মার্চেন্টস এসোসিয়েশন ফুল দিয়ে শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম

চন্দন শীলকে নারায়ণগঞ্জ সু মার্চেন্টস এসোসিয়েশন ফুল দিয়ে শুভেচ্ছা
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সু মার্চেন্টস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।

 

 

 

গতকাল নারায়ণগঞ্জের জামতলাস্থ তার নিজ বাসভবনে গিয়ে নারায়ণগঞ্জ সু মার্চেন্টস এসোসিয়েশন এর সভাপতি মাসুদুর রহমান খসরু এর নেতৃত্বে নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানায়।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সু মার্চেন্টস এসোসিয়েশন এর সভাপতি মাসুদুর রহমান খসরু,সহ সভাপতি বাবুল ঘোষ, সাধারণ সম্পাদক সাইদুল্লাহ হৃদয়, সদস্য আব্দুর রউফ,ফিরোজ আহম্মেদ, তাসনুভা খসরু চৈতি, মো. শামীম, মো. ইসমাইল, মো. সায়েম, আব্দুল হান্নান সহ  প্রমূখ।

 

 

 

এসময় নেতাকর্মীরা বলেন বাবু চন্দন শীল বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। বাবু চন্দন শীল মুজিব আদর্শে প্রকৃত সৈনিক। ২০০১ সালের ১৬ই জুন আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় পা হারিয়ে পঙ্গু হয়েও এখনও সামনে থেকে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা এই নেতাকে শ্রদ্ধা জানাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন