Logo
Logo
×

বিশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের চন্দন শীলকে ফুলেল শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫১ পিএম

সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের চন্দন শীলকে ফুলেল শুভেচ্ছা
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।আওয়ামী লীগের ত্যাগী নেতা চন্দন শীল জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং-২৫৮৪)। নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

 

নেতৃবৃন্দ চন্দন শীলকে মনোনয়ন দেয়া এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করায় প্রদানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা,দেশরত্ন শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার, চারবার বিজয়ী সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন।

 

 

 

শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ শামসুজ্জামান, সহ সভাপতি খাজা ইরফান আলী,সহ সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ কমল সর্দার, অর্থ সম্পাদক আলতাব হোসেন,প্রচার সম্পাদক মোঃ রাব্বানী মিয়া,দপ্তর সম্পাদক মিলন মিয়া,সদস্য ওসমান মিয়া,মোঃ আলআমিন খান,

 

 

 

মোঃ রুহুল আমিন, মোঃ মজিবর মিয়া,মোঃ হালিম প্রমুখ গতকাল ২৬ সেপ্টেম্বর গিয়ে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীলকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহনের সময় চন্দন শীল শ্রমিক নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মীদের মূল্যায়ন করেন।

 

 

 

সে সুবাদে আমাকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন ও বিজয়ী করেছেন।বারবার নির্বাচিত সংসদ সদস্য শামীম ওসমানের সফল প্রচেষ্টায় আমি চেয়ারম্যান হতে পেরেছি।

 

 

 

আমি শেখ হাসিনা ও শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞ এবং ঋনী।চন্দন শীল বলেন,আমি যেন সততার সাথে দায়িত্ব পালন ও জেলাবাসীর প্রয়োজন মেটাতে পারি সে জন্য দোয়া করবেন।তিনি বলেন,পরিবহন শ্রমিকরা আগের মতো আগামীতেও আমাকে সাংগঠনিক ভাবে সহযোগীতা করবেন বলে আশা করি।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন