অয়ন ওসমানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৬ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাধানগরে অয়ন ওসমানের ও তার পরিবারের লোকদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. বাবুল মিয়ার উদ্যোগে রাধানগর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন বেপারী, আব্দুল হামিদ,মোঃ পরশ,আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালিব, আলাল মিয়া,মিষ্টার,হাজ্বী তবিল মিয়া,নুর হোসেন,তমিজউদদীন, আবুল কালাম মাষ্টার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় মসজিদের ইমাম সংসদ সদস্য শামীম ওসমান তনয় অয়ন ওসমান,শামীম ওসমান সহ তার পরিবারের সকলের সুস্থতা,দীর্ঘজীবন কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এন.এইচ/জেসি


